রাজ্য

বৈশালীর বিরুদ্ধে ‘তোলাবাজির অভিযোগ’ আনলেন বিজেপি নেতা, রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে

দল বদল করে পিছু ছাড়ছেনা বিতর্ক। শিবিরে যোগদান এরপরেও এইবার তোলাবাজি সহ আরও বহু অভিযোগ উঠল বিধায়ক বৈশালী ডালমিয়ার বিরুদ্ধে। গেরুয়া শিবিরের হাওড়া জেলা সভাপতি এমনকি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) কাছে পৌঁছেছে চিঠি৷ চিঠি বৈশালী ডালমিয়ার বিরুদ্ধে। অভিযোগকারী হলেন বিজেপির বালি অঞ্চলের এক মণ্ডল সভাপতি। এ ঘটনাকে কেন্দ্র করেই শোরগোল পড়ে গিয়েছে বাংলার রাজনৈতিক মহলে।

যখন শাসক শিবিরে ছিলেন, দলের গোষ্টি দ্বন্দ্ব উস্কে দিয়ে নেতৃত্বের কোপে পড়তে হয়েছিল বালির বিধায়ক বৈশালী ডালমিয়াকে (Baishali Dalimiya)। শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকের পর তাকে দল থেকে বহিষ্কার করে শাসক শিবির। এরপর চাটার্ড বিমানে রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee), প্রবীর ঘোষাল (Prabir Ghosal) দের সাথে দিল্লি গিয়েছিলেন বৈশালী। সেখানে শাহের সাথে বৈঠকের পরে আনুষ্ঠানিক ভাবে গেরুয়া শিবিরে যোগ দেন তিনি। বালি থেকে দলত্যাগী শাসক শিবিরের বিধায়ক আবার প্রার্থী হওয়া নিয়ে যখন জল্পনা চলেছে, তখন মাথাচাড়া দিল নতুন বিতর্ক।

কি ঠিক ঘটনাটি? মঙ্গলবার তথা গতকাল থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে একটি চিঠি। এমনকি সেই চিঠি পাঠানো হয়েছে গেরুয়া শিবিরের হাওড়ার জেলা সভাপতি সুরজিৎ সাহাকে এবং বাংলার বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে এই চিঠিতে অভিযোগ করা হয়েছে। অভিযোগ করে লেখা হয়েছে, আগের বছরে এক বারও নিজের বিধানসভা এলাকায় যাননি বৈশালী ডালমিয়া। করোনা এবং আমফানের সময়েও দেখা যায়নি নেত্রীকে। তার এক জন অনুগামী প্রোমোটার এবং ব্যবসায়ীদের কাছ থেকে টাকা তোলেন। আরও বলা হয়েছে যে কেবল নিজের কার্যসিদ্ধির জন্যই গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন বৈশালী। তাকে যেন দলের কোনও দায়িত্ব দেওয়া হয়না।

কিন্তু বিজেপির নেত্রীর বিরুদ্ধে এমন চিঠি কে লিখল? চিঠির নীচে লেখা রয়েছে রঞ্জন গোস্বামীর নাম। তিনি আবার বালির এলাকায় বিজেপি মণ্ডল সভাপতি! যদিও ‘অভিযোগকারী’র দাবি, এই চিঠিটি তার লেখা নয়। কেউ বা কারা সই নকল করেছে। দলের রাজ্য অফিস থেকে ফোন এসেছিল। দলের রাজ্য অফিস থেকে ফোন এসেছিল, সবটাই জানিয়ে দিয়েছেন। তৃণমূলের একাংশের বিরুদ্ধেই পাল্টা অভিযোগ তুলেছেন গেরুয়া শিবিরে মণ্ডল সভাপতি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026