আমাদের সকলে রাস্তায় ডাকাতের আক্রমণ কে ভয় পেয়ে থাকি। আমাদের নিজস্ব জীবনের যে রকম ডাকাতের আক্রমণ ঘটে থাকে সেরকম আমরা সিনেমা গল্পতেও দেখি মাঝরাস্তায় গাড়ি আর বাস থামিয়ে ডাকাতের উৎপাত। এইবারের ঘটল এরকমই এক আক্রমণ। তাও আবার রাতের বেলা নয় দিনের বেলায় আক্রমণ। তবে অবাক করার বিষয় হলেও এবারে গাড়ি থামিয়ে দিনের আলোয় আক্রমণ করে লুটপাট করেছে কোন মানুষ ডাকাত নয়, সেটি হল এক বিশাল আকার হাতি।
শ্রীলংকার কাটারঙ্গামা বলে একটি জায়গাতে দুপুরবেলা ঘটেছিল এই ঘটনাটি। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়াতে আসতেই তুমুল ভাইরাল হয়। জঙ্গলের মধ্যে রাস্তা দিয়ে একটি বাস তীর গতিতে যাচ্ছিল। হঠাৎই বাসের সামনে এসে রাস্তার মাঝে দাঁড়িয়ে পরল এক হাতি। বাসচালকটি সঙ্গে সঙ্গে বাস থামিয়ে দেয়।
আর থামানোর পরেই হাতিটি বাসের ড্রাইভার এর পাশের জানালার সামনে এসে ভেতরে ভরে দেয় তার শুর। হাতিটির শুরের চাপে বাস চালকের প্রায় দমবন্ধকর অবস্থা। কিন্তু হাতিটি তার মনের সুখে সন্ধান চালাচ্ছে বাসের ভিতরে কোন খাবারের। তারপর হাতিটি সন্ধান পেল বাসের ভেতরে পড়ে থাকা একটি কলার ছড়া আর সেটি নিয়ে সেখান থেকে চলে গেল দস্যু হাতি। এই ভিডিওটি ২০১৮ এর একটি ঘটনা। সম্প্রতি ফরেস্ট সার্ভিস অফিসার পারভিন কাসওয়ান এই ভিডিওটি নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছে। আর ঝড়ের গতিতে ভাইরাল হয়ে ওঠে এই ভিডিও।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…