রাজ্য

“আমফান ত্রাণ দুর্নীতি যারা করেছে তাদের বিজেপিতে জায়গা নেই”, দলবদল স্রোতে বাঁধ শুভেন্দুর

নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে তৃণমূল বিজেপি দ্বন্দ্ব। তারমধ্যে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পর থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক ইস্যুতে কটাক্ষ করেছেন। আজ অর্থাৎ বুধবার পিছাবনী সভা থেকে শুভেন্দু অধিকারী ফের তৃণমূল নেতাদের বিরুদ্ধে তোপ দাগলেন। তিনি রাজ্য সরকার ও রাজ্যের উন্নতিতে তৃণমূলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। এদিন তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির জিত অবশ্যম্ভাবী। বাংলায় প্রকৃত পরিবর্তন হবে।

শুভেন্দু অধিকারী আজ পিছাবনী সভা থেকে রাজ্যের বিরুদ্ধে আম্ফান ত্রান দুর্নীতি প্রসঙ্গে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, “আমার এলাকায় তৃণমূল কর্মী বিজেপি কর্মী সমর্থকদের ভয় দেখাচ্ছেন। কিন্তু পাঁচ পয়সার লিডার যাদের হাতেখড়ি দিয়েছিলাম তারা এখন হুমকি দিচ্ছে। কেউ বিজেপি কর্মসূচিতে গেলে তাদের প্রকল্পের টাকা আটকে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেয়া হচ্ছে। এসব একদম ঠিক নয়।” এছাড়া তিনি সাধারণ মানুষ উদ্দেশ্যে বলেছেন, “কেউ ভয় পাবেন না। প্রধানমন্ত্রীর প্রকল্পের টাকা কেউ আটকাতে পারবে না।” এছাড়া দলবদল ট্রেন্ড প্রসঙ্গে তিনি বলেছেন, “আমফানের ত্রাণ যারা চুরি করেছে তাদের কোনো ভাবেই বিজেপিতে জায়গা দেওয়া হবে না।”

প্রসঙ্গত উল্লেখ্য, আজ পিছাবনী থেকে বিজেপির পরিবর্তন যাত্রা শুরু হলো। এটি শেষ হবে কাঁথিতে। একুশে নির্বাচন যতই এগিয়ে আসে ততই দলবদল ট্রেন্ড বড় হচ্ছে। একপ্রকার তৃণমূল নেতা মন্ত্রীদের হিড়িক লেগেছে বিজেপিতে যোগদান করার জন্য। অনেকে দুর্নীতি ঢাকতে বিজেপিতে যোগদান করার চেষ্টা করছে। এসবের মাঝে শুভেন্দু দলবদলে ইতি টানার কথা বেশ রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026