বাংলা সিরিয়াল

Mithai Dance: ‘রাধা ক্যায়সে না জালে’ গানের তালে স্টুডিও পাড়াতেই রিল বানালেন পর্দার মিঠাই, দেখুন ভিডিও

জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’। শুরুর সময় থেকেই ধারাবাহিক দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। সৌমিতৃষা কুন্ডু অর্থাৎ পর্দার মিঠাই একেবারে শুরু থেকে নিজের প্রাণবন্ত অভিনয় দক্ষতার মাধ্যমেই দর্শকদের মন জয় করে নিয়েছে। তার অভিনয়ে যে প্রথমদিন থেকেই প্রশংসার যোগ্য, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। ছোট পর্দার অভিনেত্রী হওয়া সত্ত্বেও রূপে ও গুনে তিনি টেক্কা দিতে পারেন টলিউডের তবড় তাবড় অভিনেত্রীদের। তার চোখের চাহনিতে কুপোকাত তার অগণিত ভক্তমহল।

বর্তমানের অভিনেত্রী হিসেবে নেটমাধ্যমে তার আনাগোনা নেহাতই কম নয়। পর্দায় সাবেকি সাজে তাকে দেখা গেলেও বাস্তবে তিনি যে যথেষ্ট মর্ডান, তা তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই বোঝা যাবে। তবে কয়েকদিন আগেই পর্দার মিঠাইকে রাজস্থানী সাজে সেজে উঠতে দেখা গিয়েছিল। তার সাথে সেজে ছিলেন গোটা হল্লা পার্টিও। ইতিমধ্যেই সেইসমস্ত এপিসোড সম্প্রচারিত হয়েছে টেলিভিশনের পর্দাতেও। আসলে ধারাবাহিকের গল্প অনুযায়ী, ওয়ান অ্যান্ড ওনলি প্রমিলা লাহার তাদের বিরুদ্ধে করা ষড়যন্ত্রের পর্দা ফাঁস করার জন্যই এই বেশে সেজে উঠেছিল গোটা হল্লা পার্টি। সম্ভবত সেইসময়ই কাজের ফাঁকে পর্দার মিঠাই এই পোশাকেই বানিয়ে নিয়েছেন সাম্প্রতিক এই রিল ভিডিওটি, যার সূত্র ধরে এই মুহূর্তে চর্চায় অভিনেত্রী।

সম্প্রতি সেই পোশাকেই টলি পাড়াতে একটি রিল ভিডিও বানাতে দেখা গিয়েছে সকলের প্রিয় মিঠাইরানিকে। বলিউডের ‘লাগান’এর অন্যতম জনপ্রিয় ‘রাধা ক্যায়সে না জালে’ গানের শুধুমাত্র মিউজিকের সাথে শ্লো-মোশানে রিল ভিডিওটি বানিয়েছেন মিঠাই। আপাতত তার সেই ভিডিওই ভাইরাল তার ভক্তমহলে। পাশাপাশি তার এই ভিডিও পছন্দ করেছেন নেটজনতার অধিকাংশই। সেকথা অবশ্য কমেন্টবক্সে চোখ রাখলেই স্পষ্ট হবে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026