৩৫০ সিসি সেগমেন্টে রাজ করছে Royal Enfield এর এই সস্তা বাইক, এক মাসে রেকর্ড বিক্রি

ভারতের বাজারে মোটরসাইকেলের কোম্পানি হিসেবে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে রয়্যাল এনফিল্ড এর। তাঁদের ক্লাসিক ৩৫০ বাইকটি প্রত্যেকের কাছেই একটু আলাদা ধরনের সম্মান পায়। সম্প্রতি বাজাজ এবং ট্র্যাম্প কোম্পানির সাথে প্রতিযোগিতায় নেমে রয়্যাল এনফিল্ড একাধিক নতুন নতুন বাইক লঞ্চ করছে। আর তার মধ্যেই ৩৫০ সিসি সেগমেন্টে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০। এই সেগমেন্টে বাইকটি এখন ভারতীয় বাজারে জনপ্রিয়তার তুঙ্গে উঠেছে। সকল বাইকপ্রেমী এই বাইকের উপর মন দিয়ে বসেছেন।

রয়েল এনফিল্ড কোম্পানির কাছে সোনার ডিম পাড়া মুরগি এই হান্টার ৩৫০। গত আগস্ট মাসে এই বাইকের সেল পরিসংখ্যান দেখলে আপনি অবাক হয়ে যেতে পারেন। এমনকি এই বাইক ভারতের বাজারে লঞ্চ হওয়ার পর থেকে গোটা ৩৫০ সি সি সেগমেন্টে মোটরসাইকেল বিক্রি ৬৯.৭৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর এই পরিসংখ্যানের পিছনে বড় অবদান রয়েছে রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০ এর।

আপনাদের জানিয়ে রাখি কোম্পানি গত ৭ আগস্ট রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০ ভারতের বাজারে লঞ্চ করেছিল। এর বুকিং শুরু হয় ওই দিন রাত থেকেই। আপনি শুনলে অবাক হবেন যে এক মাসের কম সময়ের মধ্যে এই বাইকটি দ্বিতীয় সর্বাধিক বিক্রিত ৩৫০ সিসি বাইক হয়ে উঠেছে। এই বাইকের ১৮ হাজার ১৯৭ ইউনিটি বিক্রি হয়েছে। বাইকটির এক্স শোরুম মূল্য ১.৪৯ লাখ টাকা। এটি কোম্পানির অন্যতম একটি সস্তা বাইকের মধ্যে একটি।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026