বিনোদন

Dadagiri: দাদাগিরির মঞ্চেই রুক্মিণীর সাথে র‌্যাম্পে হাঁটলেন স্বয়ং দাদা, শেয়ার হতেই ভাইরাল ভিডিও

‘দাদাগিরি আনলিমিটেড সিজন ৯’ গোটা বাংলা টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় গেম রিয়্যলিটি শো, যার সঞ্চালনার দায়িত্বে থাকেন বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলী। যার প্রতিটি এপিসোডে থাকে নতুন নতুন চমক। উপস্থিত থাকেন তারকা থেকে সাধারণ সকলেই। বাদ যায়না বাচ্চারাও। উল্লেখ্য, এই সিজনে বাচ্চাদের এপিসোড অন্যবারের তুলনায় একটু বেশিই হয়েছে। এই দাদাগিরির মঞ্চে ২২ গজের দাদাকে পাওয়া যায় একেবারেই অন্যরূপে। সম্প্রতি এই মঞ্চে উপস্থিত ছিল ‘কিশমিশ’এর টিম। আর এই দিনেই ‘তুই বলবো না তুমি’র ট্রেন্ডে গা ভাসালেন স্বয়ং সৌরভ গাঙ্গুলী। পাশাপাশি ছবির নায়িকার সাথেও র‌্যাম্পে হাঁটতে দেখা গিয়েছে দাদাকে।

গত শুক্রবার ২৯’শে এপ্রিল মুক্তি পেয়েছে রাহুল মুখোপাধ্যায় পরিচালিত ‘কিশমিশ’। ইতিমধ্যেই যা নজর কেড়েছে দর্শকদেরও। এই তারকা জুটির একসাথে এটি ষষ্ঠ ছবি। বড়পর্দার পাশাপাশি বাস্তবেও এই দুই তারকাকে একসাথে দেখতে পছন্দ করেন সকলেই। সম্প্রতি নিজেদের ছবির প্রচারে দাদাগিরির মঞ্চে উপস্থিত হয়েছিল ‘কিশমিশ’এর গোটা টিম। সেখানেই ছবির নায়িকা রুক্মিণী মৈত্রর অনুরোধে তার সাথে দাদাগিরির মঞ্চেই র‌্যাম্পে হাঁটলেন স্বয়ং দাদা। সম্প্রতি সেই ভিডিওই শেয়ার করে নেওয়া হয়েছে জি বাংলার অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে। সেই ভিডিও নিজের টাইমলাইনে শেয়ার করে নিয়েছেন ছবির নায়ক দেবও, যা পছন্দ করেছেন সকল নেটিজেনরাও।

পাশাপাশি দাদাকে দেব ও রুক্মিণীর সাথে ‘তুই বলবো না তুমি’র ট্রেন্ডেও গা ভাসাতে দেখা গিয়েছে। রীতিমতো রিহার্সাল করে দাদাগিরির মঞ্চেই তাদের সাথে এই গানের তালে পা মিলিয়েছেন দাদা। বলাই বাহুল্য, নাচ-গান আড্ডায় জমজমাট ছিল এদিনের এপিসোড। এদিনের এপিসোডের একাধিক ঝলক এই মুহূর্তে ভাইরাল নেটদুনিয়ার পাতায়।

উল্লেখ্য, খুব শীঘ্রই শেষ হতে চলেছে ‘দাদাগিরি আনলিমিটেড সিজন ৯’। যার এই সিজনের মূলমন্ত্র , ‘দাদাগিরি আনলিমিটেড সিজন ৯, হাত বাড়ালেই বন্ধু হয়’। তবে এবার শেষের পথে দাদাগিরি। তার জায়গায় শুরু হতে চলেছে বাংলার সবথেকে বড় গানের রিয়্যালিটি শো ‘সারেগামাপা’। ইতিমধ্যেই জেলায় জেলায় শুরু হয়ে গিয়েছে অডিশন পর্ব। তবে এখনো পর্যন্ত দাদাগিরির ফাইনালের তারিখ ঘোষণা করা হয়নি। তবে কয়েকদিন আগেই দাদা নিজে একটি ছবি শেয়ার করে দাদাগিরি শেষ হয়ে যাওয়ার আভাস দিয়েছিলেন, যা চোখ এড়ায়নি দাদাগিরি ভক্তদের।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026