উধাও বৈশাখের গনগনে দাবদাহ, আজও ঝড় বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ দক্ষিণবঙ্গে

গত দুই দিনের বৃষ্টিতে বঙ্গবাসী আপাতত স্বস্তি পেয়েছে বৈশাখের দাবদাহ থেকে। সকালের দিকে প্যাচপ্যাচে গরমের জায়গায় ঠাণ্ডার শিরশিরানি অনুভব হচ্ছে কলকাতাসহ সংলগ্ন এলাকাগুলিতে। শনিবারের পর ফের গতকাল, রবিবার রাতের দিকে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হয়েছে। সেই সাথে বয়েছিল ঝোড়ো হওয়া। মহানগরে প্রায় ৬৯ কিলোমিটার বেগে ঝড় হয়েছিল। বৃষ্টিতে ভিজেছে কলকাতার পাশাপাশি আরও কিছু জেলা। আর সেই সুবাদেই তীব্র দহনজ্বালা থেকে মুক্তি পেয়েছে দক্ষিণ বঙ্গবাসী।

তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে এখানেই ঝড় বৃষ্টির শেষ নয়। আজও বিকেলের পর কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর অনুযায়ী আজ অর্থাৎ সোমবারে বৃষ্টিতে ভিজবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝড়গ্রাম, মুর্শিদাবাদ, নদীয়া, বীরভূম ইত্যাদি জায়গা। বৃষ্টির সাথে গতকালের মতই ৫০-৬০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝড় হতে পারে।

বৃষ্টির ফলে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছুটা তাপমাত্রার পারদ নেমেছে। এরপর আগামী তিনদিনে আরও ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা নামতে পারে বলে মনে করা হচ্ছে। আজ অর্থাৎ সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৭ ডিগ্রী সেলসিয়াস। আসানসোলের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৯ ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রী সেলসিয়াস। আজকের বৃষ্টির পর এই তাপমাত্রার পারদ আরেকটু নামতে পারে।

প্রসঙ্গত উল্লেখ্য, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এবং আলিপুরদুয়ারে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সাথে কোথাও কোথাও ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। জানিয়ে রাখি, আজ কোচবিহারের সর্বোচ্চ তাপমাত্রা ৩০.২ ডিগ্রি সেলসিয়াস এবং মালদার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রী সেলসিয়াস।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026