খেলা

Sourav-Dhoni: ২২ গজের বাইরে ফের মহারাজ-মাহির সাক্ষাৎ! ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

ক্রিকেট গ্রাউন্ডের বাইরে ঘটলো অধিনায়ক বনাম অধিনায়কের সংঘর্ষ। অর্থাৎ ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে সাক্ষাৎ ঘটলো প্রাক্তন বিসিসিআই সভাপতি তথা ভারতের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর। দুই মহারথীর একই ফ্রেমে ধরা পড়ার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় নজরে আসতেই রীতিমতো ভাইরাল হয়েছে। ছবিতে দেখা গেছে ক্যাপ্টেন কুলের সাথে সৌজন্য সাক্ষাৎ করছেন মহারাজ। তবে কোথায় ঘটেছে এই ঘটনা? আসুন এ সম্পর্কে আমরা আপনাদের বিস্তারিত জানাই-

ভারতের দুই প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী এবং মহেন্দ্র সিং ধোনি বর্তমানে মুম্বাইয়ের ফিল্ম সিটিতে রয়েছেন। দুজনেই নিজস্ব ব্রান্ডের বিজ্ঞাপনের শুটিং করতে পৌঁছেছেন সেখানে। আর সেখানেই দুই মহতারকার সৌজন্য সাক্ষাৎ হয়েছে বলে জানা গিয়েছে। তবে দুজন একসাথে একই বিজ্ঞাপনে কাজ করছেন না।

সৌরভ গাঙ্গুলীর সহায়িকা তানিয়া ভট্টাচার্য এই ছবিটি ফেসবুকে পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন,’যখন ক্যাপ্টেনের সাথে ক্যাপ্টেনের সাক্ষাৎ হয়।’ তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মুম্বাইয়ের ফিল্ম সিটিতে দুজন আলাদা ফ্লোরে শুটিং করছিলেন। যখন মহেন্দ্র সিং ধোনি জানতে পারেন তার পাশের ফ্লোরে শুটিং করছেন সৌরভ গাঙ্গুলী, তখন তিনি দাদার সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন।

সেই খবর সৌরভ গাঙ্গুলীর কানে পৌঁছাতেই সরাসরি মাহির শুটিং কেন্দ্রে পৌঁছে যান মহারাজ। কারণ দাদার শুটিংয়ের কাজ ততক্ষণে সমাপ্ত হয়েছিল। এরপর কিছুক্ষন খাস গল্প করেন ভারতের দুই প্রাক্তন অধিনায়ক। আপনাদের জানিয়ে রাখি, ২০০৪ সালে সৌরভ গাঙ্গুলীর অধিনায়কত্বে আন্তর্জাতিক ওডিআই ক্রিকেটে অভিষেক ঘটেছিল মহেন্দ্র সিং ধোনির। ক্যারিয়ারের প্রথম ৪ ম্যাচে রান না পাওয়ার সত্ত্বেও মহেন্দ্র সিং ধোনিকে পঞ্চম ম্যাচ খেলার সুযোগ দিয়েছিলেন সৌরভ গাঙ্গুলী। আর এরপর একের পর এক ম্যাচে ইতিহাস রচনা করেছেন মাহি।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026