নিউজ

Winter in Kolkata: আচমকা আবারও শীতের স্পেল, কলকাতায় তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রির কম, কতদিন রইবে এই আমেজ?

আবারো ১৫ ডিগ্রী নিচে নেমে গেল কলকাতার তাপমাত্রা। বাংলায় আবারও শুরু হল শীতের আবহ। দিন এবং রাত সবসময়ই তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটা নিজের দিকেই রইল আজ। দিনভর শীতের আমেজ বজায় থাকবে বিভিন্ন জেলায়। পশ্চিমের জেলায় শীতের পরিমাণ কিছুটা হলেও বেশি। সোমবার থেকে আবারও বাড়বে কলকাতার তাপমাত্রা। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস। তবে কলকাতায় মূলত পরিষ্কার আকাশ রয়েছে। সকাল এবং সন্ধ্যায় শীতের আমেজ। শীতের স্পেল চলবে আগামীকাল পর্যন্ত।

আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। গতকাল এই তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রী কম। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৪৬ থেকে ৯৬%। আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে। দক্ষিণবঙ্গে আবারো একবার শীতের স্পেল। আগামী ৪৮ ঘন্টায় তাপমাত্রা খুব একটা হের ফের হবেনা। সর্বনিম্ন তাপমাত্রা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় স্বাভাবিকের থেকে ১-৩ ডিগ্রী কম চলছে। আগামী দু’দিন এই পরিস্থিতি বজায় থাকবে এবং সোমবার থেকে হবে আবহাওয়ার পরিবর্তন।

তাপমাত্রা আবারও বাড়বে সোমবার থেকে। মঙ্গলবার এবং বুধবারের মধ্যে তাপমাত্রা ১৮ ডিগ্রির কাছাকাছি বা উপরে যেতে পারে। ৯ ফেব্রুয়ারি থেকে আবারো আবহাওয়ার পরিবর্তন হবে বলে অনুমান করছেন আবহাওয়াবিদরা। উত্তরবঙ্গে আগামী সোমবার এবং মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং এবং কালিংপং এর পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েক দিন কুয়াশা থাকবে এবং হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে বেশ কিছু জায়গায়। কোথাও কোথাও ঘন কুয়াশা দেখতে পাওয়া যেতে পারে। তাপমাত্রা প্রায় একই রকম থাকবে আগামী কয়েক দিন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026