বাংলা সিরিয়াল

Dev-Rukmini: দাদাগিরি মঞ্চে দেব-রুক্মিণীকে বিয়ে নিয়ে টিপস দিলেন সৌরভ

দাদাগিরি আনলিমিটেড সিজন ৯’ গোটা বাংলা টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় গেম রিয়্যলিটি শো, যার সঞ্চালনার দায়িত্বে থাকেন বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলী। যার প্রতিটি এপিসোডে থাকে নতুন নতুন চমক। উপস্থিত থাকেন তারকা থেকে সাধারণ সকলেই। বাদ যায়না বাচ্চারাও। উল্লেখ্য, এই সিজনে বাচ্চাদের এপিসোড অন্যবারের তুলনায় একটু বেশিই হয়েছে।
এই দাদাগিরির মঞ্চে ২২ গজের দাদাকে পাওয়া যায় একেবারেই অন্যরূপে। সম্প্রতি এই মঞ্চে উপস্থিত ছিল ‘কিশমিশ’এর টিম। আর এই দিনেই ‘তুই বলবো না তুমি’র ট্রেন্ডে গা ভাসালেন স্বয়ং সৌরভ গাঙ্গুলীও। পাশাপাশি ছবির নায়িকার সাথে র‌্যাম্পেও হাঁটলেন তিনি। সুযোগ বুঝে এই তারকা জুটিকে বিয়ে নিয়ে পরামর্শও দিয়ে দিলেন দাদা।

কবে সাত পাকে বাঁধা পড়বেন দেব-রুক্মিণী? বাংলার মহারাজের পাশাপাশি বহু সাধারণের প্রশ্ন এটি। তাদের একসাথে দাদাগিরির মঞ্চে পেয়ে সুযোগ ছাড়লেন না স্বয়ং দাদাও। তিনি সরাসরি তাদের জিজ্ঞাসা করেন তাদের বিয়ের কার্ড কবে হাতে পাচ্ছেন তিনি। দাদার এই প্রশ্ন শুনে কিছুটা থতমত খেয়ে গিয়েছিলেন ছবির নায়ক। পরে অবশ্য সামলে নিয়ে তিনি জানান, তাদের ব্যাপারে সকলেই সবটা জানেন, তাদের আর কে বিয়ে করবে? এই কথা শুনে সরাসরি দেবকে বলেন, তারা একে অপরকে বিয়ে করে নিক। দাদার এই কথা শুনে মঞ্চে উপস্থিত সকলেই হাসতে থাকেন।

এরপরেই ছবির অভিনেত্রী রুক্মিণী মৈত্র জানান, তারা এমনই ঠিক রয়েছেন। তাকে সমর্থন করে পুনরায় দেব বলেন বিয়ে করলেই খরচা বাড়বে। এর উত্তরে দাদা নিজের অভিজ্ঞতা থেকে তাদের বলেন বিয়ে করলে বরঞ্চ তার খরচা কমে যাবে। কারণ তখন বউকে ইমপ্রেস করার জন্য আলাদা করে বেশি খরচা করতে হবে না। দাদার এই কথা শুনে এদিন মঞ্চে উপস্থিত অনেকেই সহমত পোষণ করেন। উল্লেখ্য, দেব-রুক্মিণীর একসাথে এটি ষষ্ঠ ছবি। পর্দায় এই জুটিকে আবার একসাথে দেখতে পেয়ে খুশি দর্শকরাও। ২০১৭ সালে দেবের হাত ধরেই এই বাংলা ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন অভিনেত্রী।

Devparna Acharya

Recent Posts

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই পেমেন্ট! Google Pay-র নতুন ‘Pocket Money’ ফিচারে বদলাচ্ছে ডিজিটাল লেনদেন

ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…

April 12, 2026

তাপপ্রবাহের মাঝেই বৃষ্টি দক্ষিণবঙ্গে! আজ ভিজবে কোন কোন জেলা?

বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…

April 12, 2026

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026