খেলা

রাতে ভাল ঘুম হয়েছে, এখন অনেকটাই সুস্থ আছেন সৌরভ

কলকাতা: আপাতত ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) শারীরিক অবস্থা যথেষ্ট স্থিতিশীল। অ্যাপোলো হাসপাতাল (Apollo Hospital) সূত্রে জানানো হয়েছে, গতকাল, বৃহস্পতিবার (Thursday) রাতে তাঁর যথেষ্ট ভাল ঘুম হয়েছে। তবে চিকিৎসরা আজও তাঁর বেশ কয়েকটি শারীরিক পরীক্ষা (Test) করবেন বলে জানা গেছে।

গতকাল আরও একবার অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয় সৌরভের। তাঁর ধমনীর রক্ত সঞ্চালন স্বাভাবিক করতে আরও দুটো স্টেন্ট বসানো হয়েছে। হাসপাতালের এক আধিকারিক বললেন, “আপাতত সৌরভ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থা যথেষ্ট স্থিতিশীল। গতকাল রাতে তাঁর যথেষ্ট ভালো ঘুম হয়েছে। তবে আস সকালেও চিকিৎসকরা তাঁর শরীরের বেশ কয়েকটি প্রয়োজনীর পরীক্ষা করবেন।”

তবে আগামী এক বছর তাঁকে অত্যন্ত সাবধানে থাকতে হবে। নিয়মিত খেতে হবে ওষুধও। তবে সৌরভ কতটা স্বাভাবিক জীবনে আবার ফিরতে পারবেন, সেটা তাঁর হৃদযন্ত্রের পাম্পিংয়ের উপর নির্ভর করবে।

প্রসঙ্গত, চলতি মাসের শুরুতেও হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন মহারাজ। তখনই দেখা যায়, তিনি ট্রিপল ভেসেল ডিজ়িজে আক্রান্ত হয়েছেন। সেইসময় একটা স্টেন্ট বসানো হলেও, বাকি দুটো বসানো বাকী ছিল।

Anirban Kundu

Recent Posts

চৈত্র সেলে সোনার দামে বড় পতন! আজ কলকাতায় কত নামল হলুদ ধাতুর দর?

আজ ৩ এপ্রিল, শুক্রবার সপ্তাহের শেষ কর্মদিবসের সকাল থেকেই কলকাতার সোনার বাজারে উল্লেখযোগ্য ওঠানামা লক্ষ্য…

April 3, 2026

টানা হারে চাপে রাহানে! পিচকে দোষ দিয়ে কী বললেন KKR অধিনায়ক?

টানা দুই ম্যাচে হারের পর চাপ বাড়ছে কেকেআর শিবিরে, আর সেই চাপের মধ্যেই নাইট অধিনায়ক…

April 3, 2026

৫০ টাকারও কমে Airtel রিচার্জে ডেটা + OTT! IPL দেখুন প্রায় ফ্রিতে

Airtel তাদের গ্রাহকদের জন্য কম দামে আকর্ষণীয় কিছু রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে, যেখানে খুব কম…

April 3, 2026

এপ্রিলে দেরি যুবসাথীর টাকা! কবে অ্যাকাউন্টে ঢুকবে ১৫০০ টাকা? বড় আপডেট নবান্নের

এপ্রিলে যুবসাথীর টাকা না পেয়ে উদ্বেগ বাড়ছিল রাজ্যের বহু বেকার যুবকের মধ্যে। অনেকেই প্রশ্ন তুলছিলেন—কবে…

April 3, 2026

ব্যাঙ্কে যাওয়ার পথে উধাও পরিচালক উৎসব মুখোপাধ্যায়! উল্টোডাঙায় শেষ লোকেশন, অপহরণের আশঙ্কা জোরাল

টলিউডে ফের উদ্বেগের ছায়া। রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছেন পরিচালক ও চিত্রনাট্যকার উৎসব মুখোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরে…

April 3, 2026

বড় ধাক্কা AAP-এ! হঠাৎ সরানো হল রাঘব চাড্ডাকে, বিজেপিতে যোগ নিয়ে তুঙ্গে জল্পনা

আম আদমি পার্টির অন্দরেই বড়সড় পরিবর্তন। আচমকাই রাঘব চাড্ডাকে রাজ্যসভার উপনেতার পদ থেকে সরিয়ে দেওয়ায়…

April 3, 2026