খেলা

এনডোর্সমেন্ট বিতর্কের মাঝেই মুখ ঢেকে নতুন বিজ্ঞাপনে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ

কলকাতা: বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হওয়ার পর একাধিক ব্র্যান্ড এনডোর্সমেনন্টে সৌরভের মুখ দেখা যাওয়া ঠিক কিনা, তা নিয়ে যথেষ্ট বিভ্রান্তি রয়েছে বোর্ডের অন্দরে। বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় গত বৃহস্পতিবার এই নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি। আর এরই মধ্যে একটি বিজ্ঞাপন ঘিরে বড়দিনের সকালে সৌরভের টুইট করা নিয়ে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে।

সৌরভের করা টুইটে দেখা যায়, একটি বেসরকারি ব্র্যান্ডের মাস্ক পড়ে বিজ্ঞাপন করছেন সৌরভ। এই বিজ্ঞাপনের ছবি নিজেই টুইট করে মহারাজ লেখেন, ‘আমার পছন্দের সুরক্ষার প্রচারে যুক্ত হতে পেরে আমি গর্বিত। এই বিশেষ মাস্ক কাঁচা যায় ও ছ’মাস পর্যন্ত ব্যবহার করা যায়। জানা গিয়েছে, সৌরভের সই সহ এই মাস্ক সীমিত সংখ্যায় পাওয়া যাচ্ছে।

বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার পরেও একাধিক বিজ্ঞাপনে মুখ দেখাতে পারেন কিনা সৌরভ, তা নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন উঠেছে। এমনকি সৌরভকে এমন কিছু ব্র্যান্ডের এনডোর্সমেন্ট করতে দেখা গিয়েছে, যারা বোর্ডের স্পনসরদের প্রতিদ্বন্দ্বি। কিন্তু কোনও বিতর্ককে পাত্তা না দিয়ে বিজ্ঞাপনে একইভাবে স্বমহিমায় মহারাজ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026