নিউজ

করোনাকে পাত্তা না দিয়ে বড়দিনে উপচে পড়া ভিড় শহরের রাস্তায়, উদ্বিগ্ন চিকিৎসকরা

কলকাতা: দুর্গোৎসবে মেতে ওঠার আগে যেভাবে কেনাকাটা নিয়ে মানুষের ঢল নেমেছিল বিভিন্ন শপিং মল, ধর্মতলা, নিউ মার্কেট চত্বরে, ঠিক একইভাবে বড়দিনের উৎসব পালনের ক্ষেত্রে মানুষের ঢল নেমেছে পার্কস্ট্রিট, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া সহ একাধিক জায়গায়। সেই সময়েও এই চিত্র দেখে উদ্বিগ্ন হয়েছিল রাজ্যের চিকিৎসামহল, এই সময়ও তার অন্যথা হল না। করোনাকে পাত্তা না দিয়ে মানুষ যেভাবে ক্রিসমাস সেলিব্রেশনে মেতে উঠেছে, তা দেখে আশঙ্কার মেঘ দেখা দিয়েছে চিকিৎসামহলে।

এই দেশ তথা গোটা বিশ্ব জুড়ে করোনার নতুন স্ট্রেন নিয়ে আতঙ্ক দেখা দিয়েছে। আর এরই মাঝে বড়দিনের উৎসবের মেজাজে যেভাবে বাঙালি মেতে উঠেছে, তা চিন্তা বাড়াচ্ছে শহরের চিকিৎসকদের মধ্যে। প্রত্যেকবারের মতো এবারেও আলোয় সেজে উঠেছে পার্কস্ট্রিট। সেখানে একইভাবে বড়দিনের সন্ধ্যায় ভিড় উপচে পড়তে দেখা যায়। সকলেই যে করোনাবিধি মেনে এই ভিড়ে শামিল হয়েছিল, এমনটা একেবারেই নয়। লাগামছাড়া ভিড় না হলেও যথেষ্ট জনসমাগম চোখে পড়ে নিকোপার্ক সহ অন্যান্য অ্যামিউজমেন্ট পার্কগুলিতে।

মানুষের মধ্যে হঠাৎ করে অনেক বেশি আত্মবিশ্বাস জেগে উঠেছে। করোনার কারণে প্রাণভয় তাদের মধ্যে আর দেখা যাচ্ছে না। তাই বড়দিনের উৎসবে সহজেই তারা মেতে উঠতে পেরেছে। এমনটাই দাবি করেছেন শহরের এক বিখ্যাত চিকিৎসক। অন্য আর এক চিকিৎসক বলেছেন, বেঙ্গালুরু এবং মুম্বই শক্ত হাতে করোনা নিয়ন্ত্রণ করার জন্য যা করছে, তা কেন শহর কলকাতা পারছে না? এই প্রশ্ন তুলে ধরা হয়েছে। এখন করোনার নতুন স্ট্রেনের মাঝে লাগামছাড়া ভির বড়দিন উপলক্ষে কতটা বিপদ ডেকে আনে, সেটাই দেখার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026