নিউজ

পশ্চিমবঙ্গের পর আজ অসমে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রয়েছে একগুচ্ছ কর্মসূচি

গুয়াহাটি: পশ্চিমবঙ্গের পর এবার অসমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ, শনিবার অসমে একগুচ্ছ কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। এদিন এক সভায় অংশ নিয়ে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের জন্মস্থানের সৌন্দর্যায়ন, গুয়াহাটিতে দ্বিতীয় মেডিক্যাল কলেজ এবং ১০টি আইন কলেজ সহ বেশকিছু প্রকল্পের শিল্যান্যাস করবেন শাহ। এছাড়া ৮ হাজার নামঘরের ধর্মীয় নেতাদের সঙ্গে সাক্ষাত করে আর্থিক অনুদানও বরাদ্দ করবেন কেন্দ্রীয় স্বরষ্ট্রমন্ত্রী। অন্যদিকে এই সফরে অসমে এনডিএর বিভিন্ন শরকিদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। অমিত শাহর সঙ্গে দেখা করার কথা রয়েছে অসম গণ পরিষদ, ইউনাইটেড পিপলস পার্টি লিবারেল, গণ শক্তি, রভ যৌথ মঞ্চের প্রতিনিধিদের। পাশাপাশি অসমে দলের কোর কমিটির সঙ্গেও বৈঠক করবেন শাহ। সূত্রের খবর বৈঠকে আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিয়ে  খোঁজখবর নেবেন তিনি।

আগামিকাল, রবিবার অসমের কামাখ্যা মন্দিরে পুজো দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপর তিনি রওনা দেবেন মণিপুরের উদ্দেশ্যে। অসমের মতো মণিপুরের ইম্ফলেও একগুচ্ছ প্রকল্পের শিলন্যাস করবেন অমিত শাহ। পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।

আগামী বছরের নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে আনাগোনা বেড়েছে বিজেপির কেন্দ্রীয় নেতাদের। গত সপ্তাহেই এরাজ্যে এসেছিলেন অমিত শাহ। দেড় মাসের মধ্যে এটা ছিল তাঁর দ্বিতীয় বাংলা সফর। শোনা যাচ্ছে এখন থেকে প্রতিমাসেই বাংলা আসবেন এবং কয়েকদিন করে থাকবেন বিজেপির এই শীর্ষ নেতা। সেক্ষেত্রে বাংলার পাশাপাশি অসমেও আগামী বছরেই হতে চলেছে বিধানসভা নির্বাচন। যদিও অসমে বর্তমানে সরকারে রয়েছে বিজেপি। তবে তারপরেও গেরুয়া শিবির কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না বলেই মনে করছে রাজনৈতিক মহল। আর সেই কারণেই হয়তো বারে বারে দেশের পূর্ব বা উত্তর পূর্বে ছুটে আসছেন বিজেপির দিল্লির নেতারা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026