খেলা

সুস্থ হলেন মহারাজ, রাজনীতির ময়দানে কি আবার দেখা যাবে?

কলকাতা: বিগত কয়েকদিন ধরেই ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) রাজনীতিতে পা রাখা নিয়ে গোটা দেশ জুড়েই চলছে তর্ক-বিতর্ক। মহারাজের সাম্প্রতিক বেশ কিছু কাজকর্ম সেই জল্পনাকে আরও কিছুটা উসকে দিয়েছে। তা সে, রাজভবনে (Rajbhaban) গিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankar) সঙ্গে ‘সৌজন্যমূলক’ সাক্ষাৎ হোক কিংবা আমেদাবাদে সৌরভকে দেখতে স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে ছুটে আসা। সব মিলিয়ে যেন একটা রাজনৈতিক সমীকরণ তৈরী হচ্ছিল। এরই মাঝে হৃদরোগে আক্রান্ত হলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। এখন প্রশ্ন উঠতে শুরু করেছে যে সৌরভ সুস্থ হয়ে বাড়ি ফিরলেও তিনি বাংলার রাজনীতির চাপ কতটা সামলাতে পারবেন?

আজ সৌরভের মেডিক্যাল রিপোর্ট পর্যবেক্ষণ করতে বেঙ্গালুরু থেকে চাটার্ড বিমানে কলকাতা আসেন হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। তিনি সব রিপোর্ট খুঁটিয়ে দেখার পর জানান, আগামীকালই মহারাজকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। তিনি এখন একেবারেই সুস্থ। চাইলে ক্রিকেটও খেলতে পারেন। সেইসঙ্গে দেবী শেঠি খানিক মজা করেই বলেন, সৌরভের হার্ট এখনও ২০ বছরের যুবকের মতোই তরতাজা রয়েছে। চাইলে উনি ম্যারাথনেও দৌড়তে পারবেন।

ঠিক এইসময় সাংবাদিকে থেকে প্রশ্ন উড়ে আসে যে তবে কী সুস্থ হওয়ার পর সৌরভকে কি দেখা যাবে রাজনীতির ময়দানে? কারণ, সৌরভ অসুস্থ থাকার সময় বহু রাজনৈতিক ব্যক্তিত্বকেই হাসপাতালে আনাগোনা করতে দেখা গেছে। কে ছিলেন না সেই তালিকায়? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, শিলিগুড়ির বিদায়ী মেয়র অশোক ভট্টাচার্য, প্রাক্তন বোর্ড কর্তা তথা কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর এবং আরও অনেকে। এছাড়া দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করেও সৌরভের হাল হকিকত জানতে চেয়েছেন।

২০২১ সালে ভারতীয় জনতা পার্টি যে কোমর বেঁধে বিধানসভা নির্বাচনে নামতে চলেছে, সেকথা আজ আর কারোর অজানা নয়। শোনা যাচ্ছিল, এই নির্বাচনে নাকি গেরুয়া শিবিরের মুখও তাঁকেই করা হতে পারে। এমন খবরও ছড়িয়ে পড়েছিল, সপ্তাহখানেক আগে ফিরোজ শাহ কোটলার যে অনুষ্ঠানে মহারাজ গিয়েছিলেন, তা সেরে সৌরভ হয়তো অমিত শাহের বাংলোয় যাবেন। তবে সেই সব জল্পনার অবসান ঘটিয়ে সেদিন রাতেই বিমানেই দিল্লি ফিরে আসেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি। আর তার সাত দিন না কাটতেই সৌরভের অসুস্থ হয়ে পড়া। অসুস্থ সৌরভকে নিয়ে যেভাবে রাজনৈতিক শিবিরের উদ্বেগ বেড়েছে তাতে এক নতুন সমীকরণ দেখতে পাচ্ছেন বিশেষজ্ঞরা।

কিন্তু, এমন হার্ট অ্যাটাকের পর রাজনীতির ময়দানে আসা সৌরভের কাছে কতটা যুক্তিযুক্ত? এহেন প্রশ্নের জবাব কার্যত এড়িয়েই গেলেন দেবী শেঠি। তিনি বললেন, “এ ব্যাপারে আমি কোনও মন্তব্য করতে চাই না। এই সিদ্ধান্তটা সৌরভ এবং আপনাদের সবার উপরই ছাড়লাম।” ইতিপূর্বে ২২ গজের যুদ্ধে বেশ কয়েকবার প্রত্যাবর্তনের লড়াই লড়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি মানসিকভাবে কতটা শক্তিশালী, সেকথা আমরা সকলেই জানি। সেই জায়গায় দাঁড়িয়ে সৌরভের এই হার্ট অ্যাটাক তাঁকে রাজনীতির ময়দান থেকে দূরে সরিয়ে রাখতে পারে কি না, এখন সেটাই দেখার।

Anirban Kundu

Recent Posts

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই পেমেন্ট! Google Pay-র নতুন ‘Pocket Money’ ফিচারে বদলাচ্ছে ডিজিটাল লেনদেন

ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…

April 12, 2026

তাপপ্রবাহের মাঝেই বৃষ্টি দক্ষিণবঙ্গে! আজ ভিজবে কোন কোন জেলা?

বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…

April 12, 2026

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026