খেলা

পুজোর আগে প্রতিমা দর্শন, পুজো স্পেশাল বিজ্ঞাপনের শুটিংয়ে মহারাজ

কলকাতা: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। আর এই উৎসবে মহা অষ্টমীর দিন পাঞ্জাবি পরে অঞ্জলি দেওয়ার হিড়িক রয়েছে বাঙালির মধ্যেই। যদিও করোনা পরিস্থিতির কারণে এবারের পুজো অন্যবারের থেকে অনেকটাই আলাদা। তবুও বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব বলে কথা। তাই আনন্দ তো একটু হতেই হবে। যদিও কেনাকাটার জন্য বাজারে খুব একটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে না।

অনলাইনে বেশিরভাগ লোক কেনাকাটা করছে। তবুও দুই সপ্তাহ বাকি নেই পুজোর। আর এই মুহূর্তে তাই সকলের মধ্যেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর এরই মাঝে পুজোর আগেই মা দুর্গার সঙ্গে দেখা গেল ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে।

পরনে নীল, আকাশি, সবুজ বিভিন্ন রঙের পাঞ্জাবি আর সঙ্গে মা দুর্গা। পুজো স্পেশাল বিজ্ঞাপনের শুটিংয়ে এমন সাজেই দেখা গেল মহারাজকে। সেইসব ছবি তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। পুজোর আগে সকলের প্রিয় দাদার সঙ্গে প্রতিমা দর্শন করার এই সুযোগ পেয়ে বাঙালিরা স্বভাবতই খুশি। সৌরভের এইসব ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026