আজ বিকেলেই শিয়ালদহ মেট্রো স্টেশনে এসে পৌঁছল টানেল বোরিং মেশিন ‘উর্বি’। আপাতত এই খবরে খুশি ইঞ্জিনিয়ার এবং এই প্রকল্পের সাথে যুক্ত আধিকারিকরা। বেশ কিছু দিন ধরেই চলছিলো জোর কদমে কাজ। ইতিমধ্যেই রেডি ইষ্ট ওয়েস্ট মেট্রোর একদিকের টানেল। বলা হয়েছিলো আজ শুক্রবার টানেল বোরিং মেশিন কে বের করে আনা হবে শিয়ালদহ স্টেশনে। বহু দিন ধরে বউ বাজার কাণ্ডের পর বন্ধ ছিলো মেট্রোর কাজ, কিন্তু অবশেষে কোর্টের রায়ে ফেব্রুয়ারি মাসে ফের কাজ শুরু হয়েছে।
২০১৯ সালের ১৭ মার্চ টানেল বোরিং মেশিন উর্বি যাত্রা শুরু করে এসপ্ল্যানেড থেকে। আগের বছর বউবাজারে একের পর এক বাড়ি ভেঙে পড়ে, যার জেরে বন্ধ হয়ে যায় এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ মেট্রো প্রকল্পের কাজ৷ সব ঝক্কি ঝামেলা পেড়িয়ে প্রায় দীর্ঘ ১৯ মাস পর অবশেষে আজ, শুক্রবার সুড়ঙ্গ খোঁড়া সম্পূর্ণ করল টানেল বোরিং মেশিন উর্বি।
এমনকি টানেল বোরিং মেশিন বেরোবে সেখানে একাধিক মাপ ও ডেটা রেকর্ড জন্য নানা মেশিন বসানো হয়েছিল। হয়তো আর কিছু দিনের মধ্যে আবার ভালো সময়ের সাক্ষী হবে কলকাতাবাসীরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…