দেশজুড়ে ক্রমাগত করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাসটিকে মহামারী হিসেবে ঘোষণা করেছে। পরিস্থিতি সামাল দিতে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। যার ফলে সমস্যায় পড়েছেন দিনমজুর ও দরিদ্র শ্রেণির মানুষেরা। এবার তাদের পাশে দাঁড়ালেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই এর বর্তমান সভাপতি সৌরভ গাঙ্গুলি। তিনি ইসকনের কলকাতা কেন্দ্রর তরফ থেকে প্রতিদিন ১০,০০০ জন লোক খাওয়ানোর দায়িত্ব নিয়েছেন।
ইসকন ইতিমধ্যেই ১০,০০০ জন মানুষকে খাওয়ানোর দায়িত্ব নিয়েছিলো এবং এরপর সৌরভ গাঙ্গুলির এই উদ্যোগের পর প্রতিদিন মোট ২০,০০০ জন মানুষকে খাবার সরবরাহ করবে। ইসকনের কলকাতা কেন্দ্রের মুখপাত্র ও সহ-সভাপতি রাধারমণ দাস এই বিষয়ে টুইট করে জানিয়েছেন যে, “সৌরভ গাঙ্গুলিকে অনেক অনেক ধন্যবাদ যে তিনি ১০,০০০ জন মানুষকে দৈনিক খাওয়ানোর দায়িত্ব নিয়েছেন। এরফলে ইসকনের প্রত্যেকে আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। দাদার খেলা এটিই সবচেয়ে ভালো ইনিংস। ধন্যবাদ।”
শুধু এখানেই নয় সৌরভ গাঙ্গুলি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলেও অনুদানও দিয়েছেন এবং তাঁর সংস্থা স্থানীয় অনাথ আশ্রম এবং বৃদ্ধাশ্রম গুলিতে খাদ্য সরবরাহ করবে বলে জানা গেছে।
রাজ্যে ফের বদলাতে চলেছে আবহাওয়া। স্কোয়াল ফ্রন্টের প্রভাবে আজ থেকে টানা তিন দিন দক্ষিণবঙ্গ ও…
বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা আবারও শিরোনামে। অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই তাঁর ব্যক্তিগত জীবন…
আইপিএল ২০২৬ শুরুর আগেই উত্তেজনা চরমে, আর প্রথম ম্যাচেই হতে চলেছে হাইভোল্টেজ সংঘর্ষ। বেঙ্গালুরুর চিন্নাস্বামী…
রাজ্য সরকারি কর্মীদের বহু প্রতীক্ষিত বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে অবশেষে বড় আপডেট সামনে এল।…
আবেদন করার পরও এখনও অনেকের অ্যাকাউন্টে যুবসাথীর টাকা ঢোকেনি—এই নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে। অনেকেই ভাবছেন,…
ভোটের মুখে রাজ্যের রাজনীতি আরও গরম হতে চলেছে। বিজেপি এবার তৃণমূল সরকারের বিরুদ্ধে একটি বড়সড়…