প্রথমবারের জন্য ভারতের মাটিতে হতে চলেছে গোলাপি বলে দিন-রাতের টেস্ট ম্যাচ। সেই ঐতিহাসিক ম্যাচকে স্মরণীয় করে রাখতে একগুচ্ছ পদক্ষেপ নিচ্ছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল সংক্ষেপে সিএবি।
সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন তিনি এই ম্যাচে শচীন তেন্ডুলকারকে আনতে চান। ইডেনে সাংবাদিকদের জানান “শচীনকে আমন্ত্রণ জানানো হয়েছে, কয়েকদিনের মধ্যেই নিশ্চিত খবর জানিয়ে দেওয়া হবে।” তিনি বোর্ড সভাপতি হওয়ার পর প্রথমে বিরাট কোহলিকে রাজি করান ও তারপর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে প্রস্তাব রাখেন দিনরাতের টেস্ট ম্যাচ খেলার জন্য। বাংলাদেশ রাজি হওয়ার খবর জানিয়ে দিতেই সিএবি-র অন্দরে তোড়জোড় শুরু হয়ে যায় কীভাবে এই ম্যাচ কে স্মরণীয় করে রাখা যায় সেই ব্যবস্থা নেওয়ার জন্য।
শোনা যাচ্ছে এই ম্যাচে অভিনব বিন্দ্রা, পিভি সিন্ধু, মেরি কম এর মত তারকাদের আমন্ত্রণ জানানো হচ্ছে। দুই দেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে তাদের মধ্যে বাংলাদেশ প্রধানমন্ত্রী দপ্তর সম্মতি জানিয়ে দিয়েছে এবং ভারতের প্রধানমন্ত্রী দপ্তর খুব শীঘ্রই সম্মতি জানিয়ে দেবে বলে আশাবাদী সিএবি।
২০০০ সালে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলে বাংলাদেশ। সিএবি চায় ওই ম্যাচে খেলা ভারত ও বাংলাদেশের সমস্ত খেলোয়াড়দের আমন্ত্রণ জানাতে। এছাড়াও সিএবি ডেইলি টিকিটের দাম ১০০ থেকে কমিয়ে ৫০ রেখেছে। প্রতিটি টিকিটে গোলাপি রঙের ছটা এবং পিছনে ঐতিহ্যশালী ইডেনের ছবি থাকবে বলে জানা যাচ্ছে
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…