আগামীকাল ছট পুজোয় বৃষ্টি হবে না রাজ্যে। পরিষ্কার শুকনো আবহাওয়া ছটপূজায়। ছট পুজোর পরেই শীতের আমেজ আসতে পারে রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে। রবিবারে তাপমাত্রা নামতে পারে দুই থেকে তিন ডিগ্রি ডিগ্রী। বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, বীরভূম কিছুটা মেদিনীপুর, ঝাড়গ্রামে রবিবার থেকেই তাপমাত্রা নামবে বলে অনুমান আবহাওয়াবিদদের।
তবে রাজ্যজুড়ে শীত আসতে এখনো কিছুটা দেরি। রাজ্যে উত্তর-পশ্চিম হাওয়া থাকলেও তা প্রভাব বিস্তার করতে পারেনি। একের পর এক আরব সাগরে ঘূর্ণিঝড়। কিয়ার এরপর মহা। আন্দামান সাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রবিবার। সেই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয় কিনা সেদিকেই নজর আবহবিদদের।
দিনে আর্দ্রতাজনিত অস্বস্তি আর রাতের তাপমাত্রা কিছুটা নেমে যাওয়া তাতেই ভোরবেলা কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে বেশ কিছু এলাকা। কলকাতা তে দূষণ মিশে ধোঁয়াশা তৈরি হচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…