টলিউড

৮ লাখের শাড়ি, ২০০ শাড়ির অর্ডার দিলেন ডোনা গাঙ্গুলী, শুনেই চোখ কপালে উঠেছে সৌরভের

রিয়্যালিটি শোয়ের জগতে দাদাগিরি আনলিমিটেড অন্যতম জনপ্রিয় একটি শো। দাদাগিরির কথা মনে পরলেই প্রথম যার নাম আসে তিনি হলেন সকলের প্রিয় দাদা সৌরভ গাঙ্গুলী। তার সঞ্চালনা এই অন্য মাত্রা দিয়েছে। একবারে শুরুর সময় থেকে তিনি রয়েছেন দাদাগিরির মঞ্চে। সম্প্রতি দাদাগিরির একটি পুরনো এপিসোডের একটি দৃশ্য ভাইরাল হয়েছে, যেখানে এক ব্যবসায়ীয়ের কথা শুনে চোখ কপালে উঠেছে সৌরভের।

আগের কোনো এক দাদাগিরির সিজনে নদীয়ার ফুলিয়ার শাড়ির ব্যবসায়ী বীরেন কুমার বসাক দাদাগিরির মঞ্চে এসেছিলেন। আর এই দাদাগিরিতে এসে তার সাথে দাদার কিছু কথোপকথন এর দৃশ্য ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। কথায় কথায় এই শাড়ি ব্যবসায়ী দাদাকে জানান তার কাছে ৮ লাখের শাড়ি রয়েছে, যা শুনে রীতিমতো চোখ কপালে উঠেছে দাদার। ঐ ব্যবসায়ীকে দাদা জানান তার অত দামি শাড়ি মুকেশ আম্বানির স্ত্রী ছাড়া কেউ কেউ পরবেন না। এমনকি তিনি সেই বহুমূল্য শাড়ি দাদাগিরির মঞ্চেও নিয়ে এসেছিলেন। এমনকি তিনি এও জানান এই শাড়ি তৈরি করতে প্রায় দুই বছর সময় লেগেছে।

এরপরে তিনি আরো জানান, ডোনা গাঙ্গুলীর সাথেও তার কথা হয়েছে। তিনি নিজেই তাকে ফোন করেছিলেন শাড়ি অর্ডার দেওয়ার জন্য। এই কথা শুনে দাদা মজার ছলেই বলেন, “উনি ওখানেও পৌঁছে গিয়েছেন!” আসলে নাচের অনুষ্ঠানের জন্য ২০০ শাড়ি অর্ডার দিতে ফোন করেছিলেন তিনি। আর এরপরেই ঐ ব্যক্তির উদ্দেশ্যে সৌরভ জানান, তিনি যেদিন ঐ ২০০ শাড়ি নিয়ে আসবেন তাকে যেন একটা ফোন করেন। এরপরে তিনি নিজের কালেকশনের কিছু শাড়ি দাদাকে দেখান। এমনকি সৌরভ গাঙ্গুলীর একটি ছবি বোনা ওয়ালহ্যাঙ্গিংও দাদার হাতে তুলে দেন তিনি। শেষে তিনি জানান, তারকাদের কাছেও তার শাড়ির চাহিদা রয়েছে। এমনকি তার শাড়ির দেশে ও রাজ্যের বিভিন্ন ফ্যাশন শোতেও যায়।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026