ভাইরাল & ভিডিও

খালি গলায় শেরশাহের রোমান্টিক গান ‘রাতা লাম্বিয়া’ গাইলেন বনগাঁর মেয়ে অরুনিতা, নেটদুনিয়ায় তুমুল ভাইরাল

গতবছরের আগস্ট মাসে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ‘শেরশাহ’ ছবিটি। বিক্রম বাত্রা, কারগিল যুদ্ধে শহীদ এই জাওয়ানের জীবনী নিয়েই তৈরি হয়েছে ‘শেরশাহ’। এই ছবিটি দর্শক মহলে বিপুল জনপ্রিয় হয়েছে। এই ছবিতে বিক্রম বাত্রার চরিত্রে অভিনয় করেছেন সিদ্ধর্থ কাপুর এবং তোর প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন কিয়ারা আডভানি। এই ছবির পাশাপাশি ছবির প্রতিটা গান দর্শকদের মন ছুঁয়ে গেছে। এই ছবির ‘কিত্থে চলি তু’, ‘রাতা লম্বিযা’, ‘রানঝা রানঝা’। এই গানগুলির মধ্যে সবথেকে বেশি জনপ্রিয়তা পেয়েছে ‘রাতা লাম্বিয়া’। বিশেষ করে এই গানটি, মানুষের মন ছুঁয়ে গিয়েছে।

আগস্ট মাস থেকে শুরু করে দু-তিন মাস সোশ্যাল মিডিয়ায় এই ছবির গানগুলি রীতিমতো ট্রেন্ডিং ছিল। তবে ছিল বললে ভুল বলা হবে এখনো আছে। সোশ্যাল মিডিয়া খুললে এখনো দেখা যায় এই ছবির বিভিন্ন দৃশ্য, যা দর্শকদের মধ্যে রীতিমতো ভাইরাল। এই ছবির গানগুলো এখনো বিভিন্ন জন গেয়ে কিংবা এই গানের সাথে রিল ভিডিও বানিয়ে তা শেয়ার করে থাকেন।

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অনেকেই ট্রেন্ডিং গানগুলি নিজের মতো করে গেয়ে শেয়ার করেন। তবে সবার গানের ভিডিও ভাইরাল হয় না। তবে টেলিভিশনের পর্দায় আমরা যাদের দেখি তাদের মধ্যে থেকে কেউ যদি এই গান গেয়ে শেয়ার করেন তাহলে তা চোখ বন্ধ করেই ভাইরাল হয়ে যায় নেটিজেনদের মধ্যে। বাংলার মেয়ে অরুনিতা কাঞ্জিলাল ‘শেরশাহ’ ছবির একটি গান গেয়ে রীতিমত ভাইরাল হয়েছেন নেটদুনিয়ায়।

বনগাঁর মেয়ে অরুনিতা কাঞ্জিলাল এখন সোশ্যাল মিডিয়ার স্টার। তার শেয়ার করা যেকোনো গানের ভিডিওই এখন ভাইরাল নেটদুনিয়ায়। গতবছরের আগস্ট মাসেই ‘ইন্ডিয়ান আইডল ১২’র রানার্স হয়েছিলেন অরুনিতা। প্রথম স্থান অধিকার করে নিয়েছিলেন পাহাড়ি ছেলে পবনদীপ রাজন। তাদের নিয়ে কম গুঞ্জন নেই তাদের অনুরাগীদের মধ্যে। প্রতি মুহূর্তে তারা সেই গুঞ্জনে সায় দিয়ে চলেন।

বেশ কয়েকমাস আগে অরুনিতা কাঞ্জিলাল নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ‘শেরশাহ’ ছবির একটি গান গেয়ে সেটি শেয়ার করেছিলেন। ‘রাতা লাম্বিয়া’ গানটি গেয়েছিলেন তিনি। তার এই গান শুনে রীতিমত মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। প্রশংসাও পেয়েছেন অনেক। গায়িকার অনুরাগীরাও বেশ পছন্দ করেছেন এই গানটি। তার গান গাওয়ার এই ভিডিওটি এর আগেও একবার ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তবে এখন আবারও নেটিজেনদের মধ্যে এই ভিডিওটি ঘোরাফেরা করছে। এই মুহূর্তে অরুনিতা পবনদীপের সাথে বেশ কয়েকটি ডুয়েট গানে অ্যালবাম বানিয়ে ফেলেছেন। এমনকি দেশের বাইরেও বেশ কয়েকটি লাইভ শো’ও করে ফেলেছেন।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026