নিউজ

ফের ঝেঁপে আসছে বৃষ্টি, কবে কোথায় বৃষ্টির সম্ভাবনা? জানিয়ে দিল আবহাওয়া দপ্তর

পশ্চিমবঙ্গে আবারো বৃষ্টির সম্ভাবনা। আগামী বুধ এবং বৃহস্পতিবার উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দার্জিলিং এর উপরের অংশের দিকে তুষারপাতে সম্ভাবনা আছে বলেও জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই বৃষ্টির মূল কারণ হলো পশ্চিমী ঝঞ্জা এবং তার সঙ্গে পূবালী হাওয়ার একটি সংঘাত। এর জেরে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একেবারে উপরের দিকে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। সেই জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে চলেছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রবিবার পশ্চিমী ঝঞ্জা উত্তর পশ্চিম ভারতে ঢুকতে শুরু করেছে। আরো একটি পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। এই অবস্থায় এই দুটি পশ্চিমী ঝঞ্জা যদি একসাথে পূর্বের দিকে সরে আসে তাহলে বৃষ্টির সম্ভাবনা বাড়বে বৈ কমবে না। অন্যদিকে, পশ্চিমবঙ্গে বুধবার থেকে পশ্চিমবঙ্গে পূবালী হাওয়ার প্রভাব বৃদ্ধি পাবে। পশ্চিমী ঝঞ্ঝা এবং পূবালী হাওয়া অবস্থান করায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সারা রাজ্যে। কলকাতাসহ উত্তরবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

হালকা কুয়াশা এবং পরে পরিষ্কার আকাশ রয়েছে কলকাতায়। আগামী ২৪ ঘন্টায় শীতের আমেজ বজায় থাকছে চলেছে, তবে মঙ্গলবার এরপর আবহাওয়া পরিবর্তিত হতে পারে বলে মনে করা হচ্ছে। বুধবার থেকে পূবালী হাওয়ার দাপট বৃদ্ধি পাবে। বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কার থাকবে। মঙ্গলবার এর পর আবহাওয়ার পরিবর্তন হতে পারে কিন্তু বুধবারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়।

বৃহস্পতিবার কলকাতা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে শুক্রবার পূর্বদিকের বেশকিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানানো হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের উত্তর অংশ অর্থাৎ দার্জিলিংয়ের ঘুম অঞ্চলে তুষারপাতের সম্ভাবনা আছে। সান্দাকফু, ফালুট এবং চটকপুরের মত জায়গাতে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং এবং কালিম্পং সহ উপরের পাঁচটি জেলা তে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে প্রত্যেকটি জেলাতেই প্রায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে শুধু উত্তরবঙ্গ নয়, সিকিমের ক্ষেত্রেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এর সম্ভাবনা আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026