এবার রাজভবনে হাজির মহারাজ সৌরভ গাঙ্গুলী। রবিবার বিকেল ৪ টে ৪০ মিনিট নাগাদ তিনি রাজভবনে রাজ্যপালের সাথে দেখা করতে যান। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই এর বর্তমান সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ঠিক কি কারণে রাজভবনে গেছেন সে ব্যাপারে কিছু না জানা গেলেও, এই নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। অনেকে মনে করছেন এটা শুধুমাত্র সৌজন্য সাক্ষাতকার। আবার অনেকের মতামত কিছুটা আলাদা।
জানা গিয়েছে, এই বৈঠকের সিদ্ধান্ত একেবারেই পূর্ব নির্ধারিত ছিল না। দিনে দিনেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রাজভবন সূত্রে সৌজন্য সাক্ষাতকার হিসেবে জানানো হলেও, সৌরভ না কিন্তু এরমধ্যে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে দেখা যায়নি। কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেও, রাজ্যপালের সঙ্গে সাম্প্রতিক সময়ে তার কোনো রকম দেখা সাক্ষাৎ হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকারের সময় জানা গিয়েছিল, স্কুল তৈরীর জন্য যে জমি সৌরভকে সরকার দিয়েছিল, সেই জমি মমতাকে হস্তান্তর করতেই তিনি পৌঁছেছিলেন।
তবে সূত্রের খবর, সেই জমি ফেরতের প্রাপ্য টাকা এখনো সৌরভের হাতে আসেনি। তাহলে কি এই জমি জট এর সমাধান সূত্র খুঁজে বের করার জন্যই সৌরভ রাজ্যপালের কাছে গিয়ে পৌঁছলেন? এই নিয়ে উঠেছে প্রশ্ন। এছাড়াও তার ঘনিষ্ঠ মহল এর খবর, তার উপর বর্তমানে কোন একটা রাজনৈতিক চাপ রয়েছে। তবে কি সেই রাজনৈতিক চাপ, সেই নিয়ে কেউ কখনও খোলসা করে কিছু জানায়নি। তবে ঘনিষ্ঠমহল সূত্রে খবর, সৌরভ গাঙ্গুলীকে রাজনীতিতে নিয়ে আসার জন্য অত্যন্ত তৎপর হয়ে উঠেছে ভারতীয় জনতা পার্টি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…