রাজ্য

পিঠে বিশ্বাসঘাতকতার দাগ, বৈশাখী সাথে বলেই বেহালায়, রোড শোতে বললেন শোভন

বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baishakhi Banerjee)সাথে ছিলেন বলেই তিনি বেহালায় গিয়েছিলেন। তার পিঠে এখনও বিশ্বাসঘাতকতার দগদগে দাগ। মঙ্গলবার বিকালে নিজের এলাকায় রোড শো করতে করতে জানিয়ে দিলেন বেহালা পূর্বের বিধায়ক শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) । তার কথায়,”বৈশাখী সাথে রয়েছেন বলে আমি বেহালায় আসতে পেরেছি। মানুষের কাছে এসেছি। আমরা পিঠটা খুললে এখনও দগদগে দাগ দেখতে পাবেন। সেই দাগ বিশ্বাসঘাতকতার।” প্রায় সাড়ে তিন বছর পর মঙ্গলবার তথা আজ শোভন বেহালায় গিয়েছিলেন। হুডখোলা জিপে গেরুয়া শিবিরের হয়ে রোড শো করতে। তার সাথে, যথারীতি, ছিলেন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। যিনি শোভনকে বললেন ‘আধুনিক বেহালার রূপকার।”

শোভন আদৌ ভোটে দাঁড়াতে চান নাকি প্রশ্ন করলে না বলে জানিয়েছেন তিনি। কিন্তু তার সাথে তিনি বলেন,”আধুনিক বেহালার রূপকার হচ্ছেন শোভন চট্টোপাধ্যায়। আমি মনে করি, বিজেপি ওকে টিকিট দিলে ওর বেহালা পূর্বেই ও দাঁড়াত। বেহালার মানুষ জেতাবে ওকে।” তিনি নিজে কি ভোটে দাঁড়াবেন। তার উত্তরে তিনি বলেন,”আমি ভোটে দাঁড়াব কি না, সেটা বিজেপির শীর্ষ নেতৃত্ব ঠিক করবেন। কিন্তু যিনিই দাঁড়াবেন, আমরা প্রচার করব তার জন্য। তাকে জেতাতে লড়ব।”

শোভন বৈশাখী বেহালার রোড শো তে আসছেন শুনে শোভনের স্ত্রী রন্তা চট্টোপাধ্যায় কটাক্ষ করে বলেন,”মানুষ একসাথে শোভন-বৈশাখীকে যত দেখবেন, তত তৃণমূলে ভোট কমবে।” সেই বিষয়ে প্রশ্ন কড়া হলে শোভন বলেন,”আমি তো আগেই বলেছি, আমার জন্য কেউ পায়ের পাতা পর্যন্ত ভেজালে আমি তার জন্য নাক পর্যন্ত জল নিয়ে নেব। আমি নীতিগত প্রশ্নে আপস করিনি। সম্মানের ব্যাপারে, উন্নয়নের প্রশ্নে আপস করিনি। যে উন্নয়ন বেহালায় করে দেওয়া গিয়েছে, কে দাঁড়াবেন, সেটা বড় কথা নয়, কিন্তু বেহালা পূর্ব এবং পশ্চিমে আর তৃণমূলের বিধায়ক থাকবে না।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026