বিনোদন

শ্যুটিংয়ের সময় এক যুবতীর কাছ থেকে চুমু নিলেন আমির খান, হু হু করে ভাইরাল হল অভিনেতার ছবি

এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির প্রত্যেকেই জানেন অভিনেতা আমির খান (aamir khan) বেশি ছবি তুলতে বা অ্যাওয়ার্ড ফাংশনে যেতে পছন্দ করেন না। কিন্তু সবাইকে চমকে দিয়ে ক্রমশ বদলে যাচ্ছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। কখনও ক্যামেরার সামনে ছবি তোলার জন্য স্ত্রী কিরণ রাও (Kiran Rao)-এর মুখের মাস্ক টেনে খুলে দিয়ে বিতর্ক সৃষ্টি করছেন তো কখনও বিভিন্ন অভিনেত্রীদের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ছেন। এহেন আমির এবার সমস্ত আড়ষ্টতা ঝেড়ে ফেলে ক্যামেরার সামনে দাঁড়িয়ে একের পর এক ছবি তুলেছেন। ছবিগুলির মধ্যে কয়েকটিতে একজন মহিলা টিম মেম্বারকে চুম্বনও করেছেন আমির।

সম্প্রতি শেষ হয়েছে আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’-র শুটিং। এই মুহূর্তে ফিল্মটির পোস্ট প্রোডাকশনের কাজ নিয়ে ব্যস্ত থাকার পাশাপাশি আমির ‘কোই জানে না’ ফিল্মের শুটিংয়ের জন্য মুম্বই থেকে রাজস্থান পৌঁছেছেন। ‘কোই জানে না’ ফিল্মে বিশেষ অতিথির ভূমিকায় দেখা যাবে আমিরকে। এই ফিল্মে অভিনয় করছেন এলি অ্যাব্রাম (Elli Abram)। এলির সঙ্গে আমিরের একটি গানের দৃশ্যের শুটও রয়েছে রাজস্থানে। ‘কোই জানে না’-য় নায়িকার ভূমিকায় অভিনয় করছেন আমায়রা দস্তুর (Amayra Dastur)। আমায়রার বিপরীতে অভিনয় করছেন কুণাল কাপুর (Kunal kapoor)। ‘কোই জানে না’ অভিনেতা আমিন হাজি (Amin Haji)-এর প্রথম পরিচালিত ফিল্ম হতে চলেছে। আমিন জানিয়েছেন, ফিল্মটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার ফিল্ম। ফিল্মটির প্রযোজনা করছেন ভূষণ কুমার (Bhushan kumar)।

আমির খানের সঙ্গে আমিন হাজির দীর্ঘদিনের বন্ধুত্ব। আমিনের অনুরোধে আমির ‘কোই জানে না’-য় অতিথিশিল্পীর ভূমিকায় অভিনয় করতে রাজি হয়েছেন। আমির ‘কোই জানে না’-র সেটে পৌঁছে ক্রু মেম্বারদের সঙ্গে একের পর এক ছবি তুলতে শুরু করেছেন। সোশ্যাল মিডিয়ায় আমিরের ছবি ভাইরাল হয়ে চলেছে। কিন্তু আমিরের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। ‘লাল সিং চাড্ডা’-র পোস্ট প্রোডাকশনের কাজের জন্য আমির নিজের মোবাইল ফোন বন্ধ রেখেছেন। আপাতত আমিরের সঙ্গে কোনো প্রয়োজন হলে তাঁর ম্যানেজারের দ্বারস্থ হচ্ছেন সবাই।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026