পলিটিক্স

একটা পাতা পড়লে কি বটগাছের কিছু যায় আসে? শুভেন্দুকে কটাক্ষ পার্থর

মঙ্গলবার বিকেলে তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে দলের ত্যাগী নেতাদের কটাক্ষ করে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) তাদের ঝরাপাতা সঙ্গে তুলনা করলেন। পার্থ বলেন, “একটা পাতা পড়লে বটগাছের কি কিছু যায় আসে?” পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায় আরো বলেন, “যারা তৃণমূল ছেড়ে গিয়েছেন, তারা বাংলার উন্নয়ন কে অবজ্ঞা করে গিয়েছেন। অনেকেই আসবে যাবে।” এরপরে তিনি প্রশ্ন তোলেন, “যদি বটগাছের একটা পাতা ঝরে যায় তাহলে কি কিছু যায় আসে?”

আসন্ন বিধানসভা ভোটের আগে রাজ্যে দলবদল এর হিড়িক চলছে। বহু নেতা তৃণমূল থেকে বিজেপিতে চলে গিয়েছেন। এরমধ্যে উল্লেখযোগ্য নাম শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary), রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee), বৈশালী ডালমিয়া (Vaishali Dalmiya), শীলভদ্র দত্ত (Shilbhadra Dutta), প্রমূখ। পাশাপাশি আজ ডায়মন্ড হারবার এর বিধায়ক দীপক হালদার (Dipak Halder) তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করলেন। আজ আবার তৃণমূলে যোগ দিলেন চা শ্রমিক নেতা অলক চক্রবর্তী (Alok Chakraborty) এবং আদিবাসী নেত্রী জ্যোতি তিরকে (Jyoti Tirke)।

যারা তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করেছেন তারা সকলে ঘাসফুল শিবিরের বিরুদ্ধে কড়া মনোভাব প্রদর্শন করছেন। তারা সকলেই অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) কে ভাইপো বলে আক্রমণ করছেন এবং তৃণমূলকে প্রাইভেট কোম্পানি বলে কটাক্ষ করে চলেছেন। এই মন্তব্যের বিরুদ্ধে এবার পার্থ চট্টোপাধ্যায় তাদেরকে পাল্টা কটাক্ষ করে বললেন, “এখন নির্বাচন দোরগোড়ায়। এতদিন থাকলেন… আর আজ তারা হঠাৎ সাধু হবার চেষ্টা করছেন! কেন?” পাশাপাশি তিনি বিজেপিকে কটাক্ষ করে বলেন,” এরকম রথযাত্রা এর আগেও দেখেছি। কোন স্বপ্ন পূরণ হবে না।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026