এর আগে প্রত্যেক সভায় তিনি তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এর নাম করে তোপ দেগে এসেছেন। আর এইবারে তিনি নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এর স্ত্রী কে।বারুইপুরে সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে আরো একবার তোলাবাজ বলে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। তার পাশাপাশি এবারে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় (Rujira Banerjee) কে নারুলা কাণ্ডে সোনা পাচারের অভিযোগ এর ঘটনা টেনে এনে কটাক্ষ করেছেন।
মঙ্গলবার সভা মঞ্চ থেকে তিনি প্রমান দেখিয়ে দাবি করেছেন, কয়লা এবং গরু পাচার কাণ্ডে অভিযুক্ত লালার টাকা ব্যাংকে যাচ্ছে। সেই প্রসঙ্গে তিনি রুজিরা ব্যানার্জীর কিছু ব্যাঙ্ক ডিটেলস আমাদের সামনে নিয়ে এসেছেন। উল্লেখযোগ্য ভাবে, ২০১৯ সালের ১৫ মার্চ ব্যাংকক থেকে কলকাতা ফেরার পর অভিষেক ব্যানার্জীর স্ত্রীর সঙ্গে যা মালপত্র এসেছিল তা পরীক্ষা করে বেআইনি সোনার হদিস পেয়েছিল শুল্ক দফতর। সেই জল বহু দূর গড়িয়েছে। সেই প্রসঙ্গে শুভেন্দু দাবি করেছেন, লালার টাকা ব্যাংককে চলে যায়।
পাশাপাশি মঙ্গলবার তৃণমূলের বিরোধীতা করে তিনি একের পর এক নিশানা করেছেন অভিষেক ব্যানার্জি কে। তিনি তোলাবাজ ভাইপো বলে ডাকে কটাক্ষ করে বলেছেন বিজেপি সবথেকে ভালো এই জেলা থেকে ফল করবে। বারুইপুরের সভায় ঢোকার সময় কালো পতাকা দেখানোর প্রসঙ্গে শুভেন্দু বলেছেন, এখানে একটা ছোট তোলাবাজ আছে, নাম গৌতম। আগে বারুইপুর পেয়ারার জন্য বিখ্যাত ছিল, আর এখন বিখ্যাত গৌতম এর জন্য। আমি এখানে আসার আগে ওরা কালো পতাকা দেখিয়েছে রিসেপশন দিচ্ছিল। আমি কাঁচ নামিয়ে নমস্কার করে চলে এসেছি। মুখগুলো চিনে রাখছি। মার্চ মাসের পর তো আমাদের কাছেই আসতে হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…