প্রায় ১৫ মাস ধরে বঙ্গ রাজনীতিতে শোভন চট্টোপাধ্যায় একদম নিষ্ক্রিয় হয়ে আছেন। তিনি রাজনৈতিক অন্তরাল থেকে প্রকাশ্য ময়দানে কবে রাজনীতি করতে আসবেন তা নিয়ে কোনো ধারণা নেই কারোর। যদিও সম্প্রতি শুক্রবার রাতে বিজেপি নেতা অরবিন্দ মেননের সাথে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় দীর্ঘক্ষন বৈঠক করেন। যদিও বৈঠকের পর বিজেপির হয়ে শোভন চট্টোপাধ্যায় প্রকাশ্য লড়াইয়ে মাঠে নামবেন নাকি সেই নিয়ে কোনো প্রতিক্রিয়া দেননি তিনি। কিন্তু শোভন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় বৈঠক নিয়ে মুখ খুলেছেন।
অবশ্য কিছুদিন আগে শোভন বৈশাখীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে উপহার নিতে দেখা গিয়েছিল। অন্যদিকে আবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলা সফরে এলে শোভন বৈশাখী তার সাথে বৈঠক করে। তারপরই বঙ্গ রাজনীতিতে চর্চা শুরু হয় এবার হয়তো শোভন চট্টোপাধ্যায় বিজেপির হয়ে কাজ শুরু করবেন। তারপর অরবিন্দ মেননের শোভনের বাড়িতে যাওয়া এই চর্চার ভিত্তিকে আরো শক্ত করে।
অমিত শাহের সাথে শোভনের বৈঠকের পর মনে হয়েছিল তার বিজেপিতে যোগ দেয়া মাত্র সময়ের অপেক্ষা। কিন্তু তাকে কোনোভাবেই সক্রিয় হতে দেখা যায়নি বা শোভন চট্টোপাধ্যায় নিজে থেকে এই বিষয়ে কোনো দিন কোনো কথা বলেননি। তবে এবার তার বান্ধবী বৈশাখী মুখ খুলেছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন খুব তাড়াতাড়ি বঙ্গ রাজনীতিতে সক্রিয় হবে। এরপর কবে শোভন চট্টোপাধ্যায় সরাসরি বিজেপির হয়ে রাজনীতির লড়াইয়ে মাঠে নামবে, সেটাই দেখার।
বর্তমান সময়ে সবাই নিজের আয়ের একটি অংশ সুরক্ষিতভাবে বিনিয়োগ করতে চান। কিন্তু কোথায় টাকা রাখলে…
ভারতের প্রিমিয়াম ইলেকট্রিক গাড়ির বাজারে নতুন মাত্রা যোগ করেছে Kia EV9। এটি শুধু একটি ইলেকট্রিক…
বাংলায় কি আবার লকডাউন ফিরতে চলেছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য ঘিরে রাজ্যজুড়ে নতুন করে…
বিধানসভা ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে চমক দিতে চলেছে বিজেপি। রাজনৈতিক মহলে জোর জল্পনা—ক্ষমতায়…
মাসে বসে বসেই ১৭,০০০ টাকা ইনকাম—শুনতে অবিশ্বাস্য লাগছে? কিন্তু পোস্ট অফিসের একটি স্কিমে ঠিক এভাবেই…
LPG সংকটের মধ্যে কেন্দ্র বড় ঘোষণা করেছে। পাইপলাইন গ্যাস (PNG) ব্যবহারে উৎসাহ দিতে ৫০০ টাকার…