রাজ্য

“এক মাঘে শীত যায় না”, রাজ্যপালকে কটাক্ষ কাকলি ঘোষ দস্তিদারের

বঙ্গ রাজনীতিতে রাজ্যপাল ও শাসকদলের সংঘাত চলতেই থাকে। এবার তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার কড়া ভাষায় রাজ্যপালের বিরুদ্ধে আক্রমণ করেছেন। কাকলি রাজ্যপাল জগদীপ ধনকরকে আজ অর্থাৎ শনিবার কটাক্ষ করে বলেছেন যে, “ভারতবর্ষের ইতিহাসে সবচেয়ে বড় মিথ্যাবাদী কোন রাজ্যপাল কেউ যদি হয়ে থাকেন তাহলে তা হলেও বর্তমানে বাংলার রাজ্যপাল। সে রাজ্যপাল না হয়ে বরং বাংলার বিজেপি রাজ্য সভাপতি হতে পারত। তার কার্যকলাপ রাজভবনের অপমান করে।” এছাড়াও এক মাঘে শীত যায় না বলেও কটাক্ষ করেছেন তিনি রাজ্যপালকে।

অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কাকলি ঘোষ এর মন্তব্যের পাল্টা সমালোচনা করেছেন। তিনি বলেছেন, তৃণমূল সরকার অনেকদিন থেকেই রাজ্যপালকে ধমক দিচ্ছে। এমনকি যাদবপুরে সমাবর্তনে গেলে তার বিরুদ্ধে “গো ব্যাক” ধ্বনি ওঠে। রাজ্যপালের প্রতি এরকম অসভ্য ব্যবহারের তীব্র নিন্দা করেছেন তিনি।

রাজ্যপাল ছাড়াও কাকলি ঘোষ দস্তিদার কেন্দ্রীয় সরকারের সমালোচনা করতেও ছাড়েনি। তিনি করোনা ভাইরাস পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন করেছেন। তিনি সাফ বলে দিয়েছেন যে কেন্দ্রীয় সরকার করোনা ভাইরাস সংক্রমণ আটকাতে সম্পূর্ণরূপে ব্যর্থ। পরিযায়ী শ্রমিকদের বেহাল অবস্থায় রাজ্য সরকার পাশে দাঁড়িয়েছিল,কেন্দ্রীয় সরকার নয়। শুধুমাত্র করোনাভাইরাস না সামলাতে পারার কারণে পদত্যাগ করা উচিত কেন্দ্রীয় সরকারের।

আবার বহিরাগত ইস্যু নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন কাকলি। তিনি বিদ্রূপ করে বলেছেন, “মমতার সাথে ভোট যুদ্ধে অবতীর্ণ হওয়ার মত বিজেপির কোন বাংলাতে নেতা নেই। তাই তারা বাইরে থেকে লোক আনাচ্ছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বাংলার গেরুয়া শিবিরের নেতাদের উপর কোন ভরসা নেই।” যেখানে রাজ্যে বিজেপির কোন স্থির নেতাই নেই সেখানে সে বাংলা বিধানসভা ভোটে জেতার দিবাস্বপ্ন দেখে বলে তিনি মনে করেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026