কিছুদিন আগে তৃণমূলের বিরুদ্ধে হুমকি দিয়ে রাজনৈতিক পারদ চড়িয়ে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আবারও একবার তৃণমূলের বিরুদ্ধে হুংকার ছুড়ে দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিলেন দিলীপ ঘোষ। তিনি জানিয়ে দিলেন, তাকে বা তার দলের কাউকে আঘাত করলে তারা ছেড়ে কথা বলবেন না। ঢিল যদি পারেন তাহলে পাটকেল খেতে হবে। বিজেপি এবং তার দল যেকোনো আক্রমণের যোগ্য জবাব দেবে। এমনকি শায়েস্তা করতে আসবে কেন্দ্রীয় বাহিনী। আগামী বছর বিধানসভা নির্বাচনে রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর আগমন অত্যন্ত উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। তার আগেই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মমতা সরকারের বিরুদ্ধে হুংকার দিয়ে জল্পনা উস্কে দিলেন দিলীপ।
এটি একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের ইন্টারভিউতে দিলীপ ঘোষ বলেন,”ওরা আমার গাড়িতে হামলা করবে, আমার কর্মীদের হাত পা ভাঙ্গবে, গণধোলাই দেবে, আর আমরা ওদের চা খাওয়াবো নাকি? কোথাও বলিনি, দাড়িয়ে মার খাবো।” বিজেপি রাজ্য সভাপতি আরো বলেন,”এসি ঘরে বসে এসব বলছি না। আমরা মাঠে লড়াই করছি। ইতিমধ্যেই আমাদের শতাধিক কর্মী প্রাণ দিয়েছেন।”
এই বক্তব্যের মাধ্যমে দিলীপ ঘোষ স্পষ্ট জানিয়ে দিলেন বিজেপি এবার আর বসে মার খাবে না। তবে তারা কি এবারে হিংসার পথে? সে বিষয়ে এখনো কিছু স্পষ্ট ভাবে না বললেও, ইশারা ইঙ্গিতে তিনি বুঝিয়ে দিয়েছেন এবারের বিজেপি অন্যবারের থেকে আলাদা হবে। তিনি আরো বলেছেন,”যে কেউ এখানে ঝামেলা করবে তাদের কেন্দ্রীয় বাহিনী মারবে।”
দিলিপের আরও অভিযোগ,” এতজন বিজেপি কর্মীরা যে মারা গিয়েছেন, তার কোন বিচার হয়নি। একজনও শাস্তি পাননি।” প্রসঙ্গত, এই মাসের শুরুর দিকে দিলীপ ঘোষ হলদিয়ার একটি সভাতে দাঁড়িয়ে তৃণমূলের বিরুদ্ধে হুংকার দিয়ে বলেন, আগামী ছয় মাসে যদি স্বভাব না বদলান তাহলে হাত-পা ভেঙে দেওয়া হবে। বেশি বাড়াবাড়ি করলে শ্মশানে পাঠিয়ে দেয়া হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…