আগামী রবিবার ২১শে জুন এসবিআই এর গ্রাহকরা ব্যাংকের অনলাইন পরিষেবার সুবিধা পাবেন না। আজ এসবিআই এর তরফে জানানো হয়েছে একথা। এসবিআই এর তরফে আজ টুইট করে জানানো হয়, আগামী রবিবার ব্যাংকের অনলাইন পরিষেবা বন্ধ থাকবে।
তাই লেনদেনের কোনো কাজ বাকি থাকলে তা শনিবারের মধ্যে সেরে ফেলার পরামর্শ দেওয়া হয় ব্যাংকের তরফে। শনিবার লেনদেনের কাজ না সারতে পারলে সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে ব্যাংকের তরফে।
রবিবার এসবিআই এর অনলাইন পরিষেবায় কিছু বিশেষ পরিবর্তন আসতে চলেছে। তাই ওইদিন গ্রাহকদের পরামর্শ দেওয়া হয়েছে লেনদেন না করার। গত ১৫ই জুন এসবিআই গ্রাহকদের সুবিধার্থে তাদের অ্যাপলিকেশন একটি নতুন ফিচার লঞ্চ করে। Video Know Your Customer (VKYC) নামের এই ফিচারের মাধ্যমে এসবিআই এর গ্রাহকরা হ্যাশলফ্রি পরিষেবা পাবেন অ্যাপের মাধ্যমে। সেই ফিচারের উপরেই কিছু কাজ করা হবে বলে জানানো হয়েছে দেশের শীর্ষ ব্যাংকের তরফে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…