নিউজ

ভারত-চীন যুদ্ধ বাধলে ভারতের পাশে থাকবে কোন দেশগুলি? জানুন

সীমান্তে ভারত চীনের মধ্যে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে দুই দেশের মধ্যে। সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বিরোধ থাকলেও ১৯৬২ সালের পর আর কখনও বড় ধরণের যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়নি। গত সোমবার রাতে লাদাখের গালওয়ান উপত্যকায় চীন এবং ভারতীয় সেনার মধ্যে বিবাদ হয়, যেখানে ২০ জন ভারতীয় সেনা শহিদ হন। তারপর থেকেই ভারত চীন সীমান্তের পরিস্থিতি উত্তপ্ত।

পরিস্থিতি ক্রমশ যেদিকে এগোচ্ছে তাতে যুদ্ধ সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন উঠে আসছে। ভারত চীনের মধ্যে যুদ্ধের সম্ভাবনা কতটা? ভারত চীনের মধ্যে সামরিক দিক থেকে কে শক্তিশালী? ভারত চীনের মধ্যে যুদ্ধ বাধলে বিশ্বের বড় দেশ গুলি করে পক্ষে থাকবে? উঠে আসছে এমন নানা প্রশ্ন। পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে যদি যুদ্ধ বাধে তাহলে ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রবল।

ভারত ও চীন বিগত কয়েক বছরে সীমান্ত এলাকায় প্রভূত উন্নতি ঘটিয়েছে। ভারতের দিক থেকে লাদাখ এবং অরুণাচল প্রদেশ অন্যদিকে চীনের দিক থেকে তিব্বতে রাস্তা ঘাটের উন্নতি করা হয়েছে, বিমান ঘাঁটি বানানো হয়েছে, সামরিক অস্ত্র মজুত করা হয়েছে। দুই দেশের তরফেই সীমান্তে সেনা বাড়ানো হয়েছে। এইসব পরিস্থিতি বিচার করে বিশেষজ্ঞদের ধারণা পরমাণু শক্তিধর এই দুই দেশের মধ্যে যুদ্ধ বাধার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। কিন্তু বিশেষজ্ঞদের আবার এও মত যে, বর্তমান পরিস্থিতিতে দুই দেশের মধ্যে যুদ্ধ এড়িয়ে যাওয়ায় ভালো। এর কারণ হিসেবে তারা বলছেন, দুই দেশের হাতেই পরমাণু অস্ত্র মজুত আছে। যুদ্ধের সময় যদি সেই অস্ত্র প্রয়োগ করা হয় তাহলে দুই দেশেরই প্রবল ক্ষতি হবে। তাই সবদিক বিবেচনা করে শান্তিপূর্ণ ভাবে সব কিছু মিটিয়ে নেওয়াই সবচেয়ে ভালো উপায়।

কিন্তু যদি যুদ্ধ হয় তাহলে বিশ্বের বড় শক্তিধর দেশ গুলি কোন পক্ষে থাকবে? বর্তমানে ভারতের সাথে আমেরিকা, ইজরায়েল, অস্ট্রেলিয়া, জাপানের সম্পর্ক খুবই ভালো। বিশেষজ্ঞদের মতে এই দেশগুলি তো ভারতের পক্ষেই থাকবে। অন্যদিকে রাশিয়ার সাথে ভারত, চীন দু দেশেরই ভালো সম্পর্ক। কিন্তু ১৯৬২ এর যুদ্ধে রাশিয়া ভারতকে সমর্থন করেছিল, তাই এবারেও যদি যুদ্ধ লাগে দুই দেশের তাহলে রাশিয়া ভারতকেই সাহায্য করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। চীনের ক্ষেত্রে তারা একমাত্র পাশে পেতে পারে পাকিস্তানকে এবং সাম্প্রতিক সময়ে সীমান্ত নিয়ে ভারতের সাথে বিবাদে জড়িয়ে পড়া নেপালের। এখন দেখার পরমাণু শক্তিধর এই দুই দেশের মধ্যে আদৌ যুদ্ধ বাধে কিনা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026