নিউজ

৪ ঠা মে’র পর জেলায় জেলায় বিশেষ ছাড়, ঘোষণা কেন্দ্রের

করোনা ভাইরাসের গোষ্ঠী সংক্রমণ ঠেকাতে দ্বিতীয় দফায় লকডাউন জারি রয়েছে গোটা দেশে। যা শেষ হবে ৩ রা মে। পরদিন ৪ ঠা মে থেকে দেশের বিভিন্ন অংশে লকডাউনের বিধিনিষেধ শিথিল করা হবে বলে জানাল কেন্দ্র। এক নির্দেশিকা জারি করে কেন্দ্র জানিয়েছে, দেশের বিভিন্ন জেলায় লকডাউন শিথিল করার চিন্তাভাবনা করছে সরকার। ৪ ঠা মে থেকে এই নির্দেশিকা কার্যকর করা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এক মুখপাত্র ট্যুইট করে লকডাউন শিথিল করার বিষয়টি সামনে আনেন। তবে কোন কোন জেলায় শিথিল করা হবে লকডাউনের বিধিনিষেধ সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ওই মুখপাত্রের বক্তব্য অনুসারে, দ্বিতীয় দফায় লকডাউনের সময়সীমা শেষ হওয়ার আগেই এ বিষয়ে বিস্তারিত জানিয়ে দেবে সরকার।

কেন্দ্রের এই নির্দেশিকা একটা বিষয় পরিষ্কার যে, ৩ রা মে-র পর একসঙ্গে লকডাউন উঠছে না সারা দেশে। দেশ জুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ দ্রুত হারে বেড়ে চলায় লকডাউন তুলে হিতে-বিপরীত হতে পারে। তবে যেহেতু দেশের সমস্ত এলাকায় সংক্রমণ ছড়িয়ে পড়েনি, তাই রেড, অরেঞ্জ ও গ্রিন জোনে ভাগ করে লকডাউন তুলতে আগ্রহী হবে সরকার। দেশের অর্থনীতিকে বাঁচাতে করোনা সংক্রমণের তালিকায় গ্রিন জোনে থাকা জেলাগুলোতে লকডাউন তুলে নেওয়া হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026