ফের সোনার দামে ব্যাপক পরিবর্তন, জানুন আজ সোনার দাম কত
দেশ জুড়ে জারি থাকা লকডাউনের মাঝেই কমলো সোনার দাম। টানা তৃতীয় দিন দাম কমলো সোনার। কলকাতায় ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম আজ ৪৭,৩০০ টাকা। ২৪ ক্যারেট সোনার দামের পাশাপাশি দাম কমেছে ২২ ক্যারেট গহনা সোনারও। ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৪৫,৩৪০ টাকা।
দাম বেড়েছে রুপোর। রুপোর দাম ০.৫৭ শতাংশ বেড়েছে আগের দামে থেকে। রুপোর দাম প্রতি কেজিতে হয়েছে ৪১,৯৫১ টাকা। ভারতে সোনার দাম মূলত নির্ভর করে বিশ্ব বাজারের দামের উপর। বিশ্ব বাজারে সোনার দাম বেড়েছে ০.১ শতাংশ। এক আউন্স সোনার দাম বিশ্ব বাজারে এখন ১৭০৮.৫৩ ডলার।
করোনার ভাইরাস এবং লকডাউনের প্রভাবে ভারত সহ বিশ্বের অন্যান্য দেশের অর্থনীতি ধুঁকছে। সমস্ত কার্যক্রম বন্ধ হওয়ার জন্য শেয়ারবাজারে ধ্বস নেমেছে। এই পরিস্থিতিতে বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে সোনায়। বিশেষজ্ঞদের মতে এই জাতীয় পরিস্থিতি অব্যাহত থাকলে সোনা আরও ব্যয়বহুল হয়ে উঠবে। বাজার বিশেষজ্ঞদের ধারণা, এই বছরের শেষদিকে ভারতে সোনার দাম প্রতি ১০ গ্রামে ৫০ হাজার টাকা পৌঁছে যেতে পারে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…