শ্রেয়া চ্যাটার্জি – কয়েকদিন আগে এই একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছে নদীয়ার বাসিন্দা মৌমিতা বিশ্বাস। কন্যা সন্তানের জন্ম দেন কলকাতার এন আর এস হাসপাতালে। সবকিছু ঠিকঠাক থাকলেও মঙ্গলবার থেকে শিশুটির প্রয়োজন হয় রক্তের। প্রয়োজন ‘O’ নেগেটিভ রক্ত। চিন্তার ভাঁজ পড়ে দম্পতির কপালে। গাড়ি ঘোড়া চারিদিকে বন্ধ কি করেই বা জোগাড় করবেন তার সন্তানের জন্য রক্ত?
পরিশেষে এগিয়ে আসেন এক যুবক। নাম সপ্তর্ষি বৈশ্য। ইনি সন্তানের বাবা মৃত্যুঞ্জয়ের পরিচিত একজন মানুষ। তিনি হোয়াটসঅ্যাপে রক্তদ্বাতাদের গ্রুপে এই খবরটি শেয়ার করলে খোঁজ পেয়ে যান উদ্ধারকর্তার। রিপন স্ট্রিট থেকে এগিয়ে আসেন মিসবাহ আহমেদ। নদীয়ার এই দম্পতির কাছে তিনি যেন ঈশ্বর স্বরূপ। রিপন স্ট্রিট থেকে হেঁটেই চলে আসেন এন আর এস হাসপাতালে। মুসলিমরা এখন প্রত্যেকেই রোজা রাখছেন। ইনিও রেখেছিলেন। কিন্তু রক্ত দিতে হলে উপবাস করে দেওয়া যাবে না, তাই রোজা ভেঙে একটি কলা ও জল খেয়ে শেষমেশ শিশুদের জন্য রক্ত দেন।
মিসবাহ জানিয়েছেন, তার বন্ধু এবং আত্মীয় পরিজন সকলকেই বলে রাখা আছে কারুর যদি ‘0’ negative রক্তের প্রয়োজন হয় তাহলে যেন তাকে ডাকা হয়। কবির ভাষায় বলতে হয়, ‘মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান।’ শিশুটি বুঝতেই পারল না তার জন্য দুটো ধর্ম একাকার হয়ে গেল। মনুষ্য ধর্ম সকলের উপরে তার উপরে কিছু নয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…