বিনোদন

ফিরে দেখা ইরফান, পছন্দের তালিকায় ছিলেন বলিউডের দুই অভিনেতা

শ্রেয়া চ্যাটার্জি – সিনেমা জগতের নক্ষত্র পতন হল। মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জনপ্রিয় অভিনেতা ইরফান খান। এমনিতেই করোনার জন্য ভারতবাসীর মন মেজাজ ভালো নেই। তার মধ্যে এমন একটি দুঃসংবাদে, প্রত্যেকের বুকের ভেতরটা যেন দলা পাকিয়ে উঠছে কান্নায়। যেন কোন খুব কাছের মানুষ মারা গেছেন। কাছের মানুষ বলে ভুল হয় উনি তো হৃদয়ের মানুষ ছিলেন প্রত্যেকের।

তথাকথিত হ্যান্ডসাম নায়ক দের থেকে খানিকটা অন্য রকম হয়েও মানুষটি শুধুমাত্র নিজের অভিনয় দক্ষতায় প্রত্যেকের মনের মনিকোঠায় জায়গা করে নিয়েছিলেন। অনেকদিন ধরে এই মানুষটি টিউমারে আক্রান্ত ছিলেন। অনেক দিন জীবনের সঙ্গে যুদ্ধ করে চলছিলেন। কয়েক মাস আগেই লন্ডন থেকে ফিরেছেন চিকিৎসা করে। তার শেষ চলচ্চিত্র ‘angreji medium’। যা শুধু ভারতবর্ষেই নয় আন্তর্জাতিকভাবেও যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিল ‘Jurassic world’ এবং ‘Life of Pi’ সমতুল্য হয়ে উঠেছিল।

ইরফান খান জন্মগ্রহণ করেছিলেন জয়পুরে। ১৯৭৫ সালের শোলে সিনেমা দেখে তিনি বেশ অনুপ্রাণিত হন। অমিতাভ আর ধর্মেন্দ্রর সিনেমার একটি ছবি দেখে তিনিও অনুপ্রাণিত হয়ে তার বন্ধুর সঙ্গে অবিকল অমন একটি ছবি পোস্ট করেছিলেন ইনস্টাগ্রামে। তা সে অনেক বছর আগেকার এর কথা। শুরুটা এই ভাবেই হয়েছিল। পছন্দের তালিকায় ছিলেন রাজেশ খান্নাও। মিঠুন চক্রবর্তীর মতন চুল কাটতে ভালবাসতেন, সেইজন্য সেলুনে গিয়ে প্রথমে বলেছিলেন তার চুলটাকে সোজা করে দিতে অর্থাৎ তার চুলটা কোঁচকানো ছিল। মিঠুন চক্রবর্তীর মতন চুল কেটে ছবি দেওয়ার পরে ইনস্টাগ্রামে তিনি লিখেছিলেন “প্রথম দিকে চুলটা ভালো থাকলেও, পরের দিকে চুলটা একেবারে পাখির বাসার মত হয়ে যেত।”

শত আনন্দের মধ্যেও আজ মেনে নিতে হবেই ইরফান নেই। জীবনযুদ্ধে পেয়েছেন তার পরিবারের সকলকে। সকলের ভালোবাসায় তিনি আপ্লুত হয়েছেন। আমরা প্রত্যেকেই তার আত্মার শান্তি কামনা করি। কিন্তু সিনেমা জগতে এ এক অপূরণীয় ক্ষতি। জীবন থাকলে মৃত্যু আসবেই এ কথা সত্য, কিন্তু ষাটের কোটা আসতে না আসতেই, তিনি চিরঘুমে শায়িত হলেন। যা বড় বেদনার। প্রত্যেকের মনের মধ্যে থেকে যাবে ইরফানের সেই মন ভোলানো হাসি। আর মনের মধ্যে থাকবে তার অসাধারণ অভিনয় করা সিনেমারা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026