নিউজ

বড় ঘোষণা রাজ্যের : লকডাউন কি আরও বাড়বে? কী জানালেন মুখ্যমন্ত্রী

কেন্দ্রীয় সরকারের তরফে লকডাউন বাড়ানো হয়েছিল ৩রা মে পর্যন্ত। ৪ই মে থেকে লকডাউন উঠে যাওয়ার কথা ছিল, কিন্তু বর্তমান পরিস্থিতিতে লকডাউন আরও বাড়বে এমনটাই ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রাজ্যের মন্ত্রী গোষ্ঠীর সাথে বৈঠক ছিল মুখ্যমন্ত্রীর। সেই বৈঠক সেরে বেরোনোর পরই এমন ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, “বিশ্বের বহু দেশেই মে মাসের শেষ পর্যন্ত লকডাউন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লকডাউনে আপনাদের কষ্ট হচ্ছে জানি, কিন্তু আর কিছুদিন অপেক্ষা করতে হবে। আপনারা ঘরে থাকুন, বেরোবেন না।”

তবে তিনি এও বলেন, “লকডাউন বাড়ানো হবে একথা ঘোষণা করা হচ্ছেনা, বিশেষ কমিটির সুপারিশেই বাড়ানো হবে লকডাউন।” এদিন সাংবাদিকদের সামনে রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্যের পরিস্থিতি এখনো উন্নত হয়নি। আমরা সবদিকেই নজর রাখছি। আপনারা দয়া করে বাড়িতে থাকুন। লকডাউন মেনে চলুন, মাস্ক ব্যবহার করুন।” জোন ভিত্তিক দোকানপাট খোলা নিয়েও সাংবাদিকদের সাথে কথা বলেন মুখ্যমন্ত্রী।

দোকানপাট খোলার কেন্দ্রীয় নির্দেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “কেন্দ্রের তরফে কোনো সুস্পষ্ট নির্দেশ দেওয়া হয়নি। তবে গ্রিন জোনে যেখানে একটাই দোকান সেগুলি খোলা যাবে। তবে কোনো মার্কেট কমপ্লেক্স খোলা যাবেনা।” আজ মুখ্যমন্ত্রীর ইঙ্গিতে এটা অনেকটাই স্পষ্ট যে, ৩রা মে এর পর লকডাউন বাড়ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026