নিউজ

লকডাউন উঠলেই উড়বে বিমান, যাত্রীদের জন্য নতুন ৮টি নিয়ম

লকডাউনের সময়সীমা শেষ হলেই বিমান পরিষেবা চালু করতে চলেছে কেন্দ্র। তবে সেক্ষেত্রে মেনে চলতে হবে বেশ কিছু বিধিনিষেধ, এমনটাই জানিয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (এএআই)। প্রথম দিকে ৩০ শতাংশ যাত্রী নিয়ে বিমান চলাচল শুরু করা হবে। পরে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরানো হবে যাত্রী পরিবহন। তবে বিমান চলাচল শুরু করার আগে বিমানবন্দরে করোনা সংক্রান্ত সতর্কতার বিষয়ে নিশ্চিত হতে হবে। বিমান পরিষেবার মাধ্যমে যাতে করোনা সংক্রমণ ছড়িয়ে না পড়ে সেদিকে বিশেষ নজর দেওয়া হবে।

তবে প্রাথমিকভাবে বিমান পরিষেবা চালু করতে বেশ কিছু নির্দেশিকা জারি করেছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। সেগুলি হল-

১. প্রথম দফায় দেশের বড় বড় শহর ও রাজ্যের রাজধানী গুলোর মধ্যে চালানো হবে বিমান।

২. বিমানবন্দরে আসা-যাওয়ার পথে যাত্রীদের শারীরিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় চিকিৎসকের ব্যবস্থা করতে হবে।

৩. স্বাস্থ্য সম্পর্কিত সমস্ত তথ্য জানাতে হবে যাত্রীকে।

৪. আইসোলেশন জোন তৈরি করে সন্দেহভাজন কোভিড আক্রান্তদের আলাদা রাখার ব্যবস্থা করতে হবে প্রতিটি বিমানবন্দরে।

৫. সামাজিক দূরত্ব মেনে চলতে হবে যাত্রীদের।

৬. কর্মীদের বিমানবন্দরে আসা-যাওয়ার জন্য গণপরিবহনের নিশ্চয়তা দিতে হবে সংশ্লিষ্ট রাজ্যগুলিকে।

৭. স্বাস্থ্য বিধি সংক্রান্ত বিভিন্ন সচেতনতা বিজ্ঞাপন, হ্যান্ড স্যানিটাইজার ও হাত ধোয়ার ব্যবস্থা করতে হবে বিমানবন্দর চত্ত্বরে।

৮. বিমানবন্দর চত্ত্বরকে জীবাণুমুক্ত রাখার ব্যবস্থা করতে হবে।

এই সমস্ত বিধিনিষেধ মেনে চালু করা হবে বিমান পরিষেবা। তবে প্রথম দিকে খুব কম সংখ্যায় চালানো হবে বিমান, এমনই ঈঙ্গিত মিলেছে এএআই সূত্রে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026