নিউজ

করোনার হাত থেকে বাঁচতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য তৈরি হচ্ছে বিশেষ সুরক্ষা পোশাক

দেশে করোনার প্রভাব ক্রমেই বাড়ছে। আর এই মারণ ভাইরাসকে দমনে দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন চিকিৎসকরা। এবার তাদের নিরাপত্তার কথা ভেবে সাহায্যের জন্য এগিয়ে এল অর্ডিন্যান্স ফ্যাক্টরিও (Ordnance Factory Board)। সেই সংস্থা জানিয়েছে, সমস্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার জন্য তারা একটি বিশেষ পোশাক তৈরি করেছে। যেসব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা করোনায় আক্রান্ত রোগীর সংস্পর্শে আসছেন তারা এই পোশাক ব্যবহার করলে নিরাপদ থাকবেন।

সংস্থা জানিয়েছে, এই পোশাকটি ‘ইউজ অ্যান্ড থ্রো’, অর্থাৎ মাত্র একবার ব্যবহার করা যাবে। পোশাকটি একেবারে নিশ্ছিদ্র, কোনো পরিস্থিতিতেই করোনা ভাইরাস এই পোশাকের মধ্যে দিয়ে ব্যক্তির শরীরে প্রবেশ করতে পারবে না। পোশাকটি সেলাই করার পর সামান্য সেলাইয়ের ছিদ্রের পথ রুদ্ধ করতে পিইউ টেপ দিয়ে সিল করা হয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে এমন পোশাক কয়েক লক্ষ দরকার। আগে এই পোশাক আমদানি করা হত বিদেশ থেকে। এবার দেশেই তা পাওয়া যাবে বলে জানিয়েছে ওই সংস্থা।

এদিকে দেশে করোনায় আক্রান্ত বেড়ে ৯০০০ এরও বেশি এবং মৃত্যু হয়েছে ৩০০ জনেরও বেশি। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৫৬ জন। তাই আগামীকাল সকাল ১০ টায় দেশবাসীর উদ্দেশ্য লক ডাউন ও অন্যান্য সম্পর্কিত বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026