বিনোদন

করোনা মোকাবিলায় মহিলা শ্রমিকদের পাশে দাঁড়ালেন সলমান খান

কৌশিক: হাজার হাজার মানুষকে আর্থিক দিক দিয়ে সাহায্য পর কিছু দরিদ্র মহিলা শ্রমিকদের পাশে এসে দাঁড়ালেন দীনদরদি ভাইজান। এর আগে ফিল্মসিটি মুম্বাইয়ের ২৫ হাজার দিনমজুরের অ্যাকাউন্টে মাসিক মাইনে দেওয়ার ব্যবস্থা করে নজির গড়েছেন সলমান। প্রত্যেকের ব্যাঙ্কের যাবতীয় তথ্য সংগ্রহ করে যথাসাধ্য সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি।

এরপর তার জনকল্যানমূলক এনজিও সংস্থা ‘বিং হিউম্যান’ এর তরফে ২৩ হাজার দরিদ্র শ্রমিকদের মাসিক ৩ হাজার টাকা মাইনে সহ খাওয়াদাওয়ার বন্দোবস্ত করে দেন খাবার সরবরাহের মাধ্যমে। শুধু তাই নয়, পরিবারগুলিকে রেশন দেওয়ার পুরো বন্দোবস্ত করেছেন ভাইজান। এই খবরটি সলমানের ঘনিষ্ঠ বন্ধু ও জননেতা বাবা সিদ্দিকি একটি ট্যুইটের মাধ্যমে প্রকাশ্যে আনেন। ওই ট্যুইটের মাধ্যমে তিনি ভাইজানকে এই মহান কৃতকর্মের জন্য ধন্যবাদ জানিয়েছেন।

এবার কিছু দরিদ্র মহিলা শ্রমিককেও সাহায্য করলেন তিনি। মালেগাঁও থেকে একটি জরুরি ফোন পাওয়ার পরই তিনি জানতে পারেন এই মহিলারা চরম কষ্টে দিন কাটাচ্ছেন। সময় নষ্ট না করে সেখানকার ৫০ জন মহিলা শ্রমিকের খাবার নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তাদের হাতে তুলে দিয়েছেন সলমান।

তার টিম গ্রাউন্ড রিসার্চ করে ওই দুস্থ মহিলাদের হাতে খাবার তুলে দিয়েছেন। সলমানের ম্যানেজার নিজে এবিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন। যখনই কেউ সমস্যায় পড়েছে তখনই সলমান সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বারেবারে, এমন নজির আরও একবার সলমানের মহানুভবতার প্রমান দিল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026