বাংলায় লোকাল ট্রেনের দৌলতে সকাল সকাল কলকাতার বুকে কাজ করতে আসেন হাজার হাজার মানুষ। এছাড়াও খুবই কম সময়ে এবং অত্যন্ত কম খরচে দূরের কোনো জায়গায় যাতায়াত করতে হলে লোকাল ট্রেনের চেয়ে ভালো আর কিছু হতে পারে না। বিশেষত শিয়ালদা ডিভিশনের মাধ্যমে হাজার হাজার মানুষ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কলকাতাতে অত্যন্ত কম খরচে চলে আসতে পারেন। তবে এবার যাত্রীদের কথা ভেবে শিয়ালদহ ডিভিশনের সব শাখায় ট্রেনের গতি বাড়ানোর পরিকল্পনা নিচ্ছে ভারতীয় রেল। এবার লাইন থেকে সিগন্যালের উন্নয়নের কাজ দ্রুত শেষ করা হবে। কমিশনার অফ রেলওয়ে সেফটি দপ্তরের সবুজ সংকেত পেলেই ট্রেনের গতি বাড়ানোর কাজ শুরু করে দেওয়া হবে।
জানা গিয়েছে যেসব শাখায় ট্রেনের গতি ৮০ থেকে ৯০ কিলোমিটার প্রতি ঘন্টা হয় তা এবার হবে ১০০ কিলোমিটার প্রতি ঘন্টা। এই প্রসঙ্গে শিয়ালদহের ডিআরএম এস পি সিং বলেছেন যে গতি বাড়ালে ট্রেন চলাচলের সময় কমবে এবং লাইন বেশিক্ষণ ফাঁকা থাকবে। সেই ফাঁকে মালগাড়ি চালানো যাবে এবং প্রয়োজনে বাড়ানো যেতে পারি যাত্রীবাহী ট্রেনের সংখ্যা। চলতি বছরের মধ্যে কাজ শেষ হতে চলেছে বারুইপুর নামখানা, বারইপুর লক্ষীকান্তপুর, বারুইপুর মথুরাপুর, মথুরাপুর লক্ষ্মীকান্তপুর এবং লক্ষীকান্তপুর নামখানা শাখায়। এই লাইনে এতদিন পর্যন্ত ট্রেনের সর্বোচ্চ গতিবেগ ছিল ৮০ কিলোমিটার প্রতি ঘন্টা। সেই গতি এবার বাড়িয়ে করা হবে ১০০ কিলোমিটার প্রতি ঘন্টা।
অন্যদিকে বনগাঁ শাখার লোকাল ট্রেনগুলিতে এতদিন পর্যন্ত সর্বোচ্চ গতিবেগ ছিল ৯০ কিলোমিটার প্রতি ঘন্টা। এছাড়া রানাঘাট গেদে শাখার ট্রেনগুলিতে গতিবেগ ছিল ৯৫ কিলোমিটার প্রতি ঘন্টা। এবার তা বাড়িয়ে ১০০ কিলোমিটার প্রতি ঘন্টা করা হবে। এছাড়াও শিয়ালদহ নৈহাটি শাখায় এবং নৈহাটি রানাঘাট ও রানাঘাট কৃষ্ণনগর শাখায় ট্রেনের গতি বাড়িয়ে ১০০ কিলোমিটার প্রতি ঘন্টা করা হবে। এরফলে উপকৃত হবে প্রায় ২০ লাখ নিত্যযাত্রী। ইতিমধ্যেই বারাসাত হাসনাবাদ, বারুইপুর ডায়মন্ড হারবার, কৃষ্ণনগর লালগোলা, বালিগঞ্জ করেয়া শাখার ট্রেনের গতি বাড়ানো হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…