টেক বার্তা

দেখতে অবিকল হার্লে ডেভিডসনের মত, মাত্র ১০ হাজার টাকায় বুকিং করুন এই দুর্দান্ত বাইক

ভারতের বাজারে দুই চাকা বাইক এবং স্কুটির চাহিদা যে ব্যাপক তা আলাদাভাবে বলার দরকার পড়ে না। নিত্যপ্রয়োজনীয় কাজের জন্য হোক, কি শখ মেটানোর জন্য হোক প্রায় প্রত্যেক বাড়িতেই বাইক কমবেশি দেখা যায়। এক কথায় বলা যেতে পারে ভারতের মার্কেট দুই চাকা প্রস্তুতকারী কোম্পানির জন্য স্বর্গরাজ্য। এই ভারতীয় বাজারে সম্প্রতি জনপ্রিয়তা পাচ্ছে হাঙ্গেরিয়ান বাইক নির্মাতা Keeway। তারা ভারতে চতুর্থ টু হুইলার লঞ্চ করেছে কিছুদিন আগেই। তাদের নতুন বাইকের নাম Keeway V302C Bobber। এই বাইকটি ৩০০ সিসি সেগমেন্টে সাড়া ফেলে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Keeway V302C Bobber বাইকটি দেখতে অনেকটা হারলে ডেভিডসন আইরন 883 এর মত। এমন লুক যে তরুন প্রজন্মকে আকৃষ্ট করবে তা বলার অপেক্ষা রাখে না। সবচেয়ে বড় কথা এই বাইকটির দাম অত্যন্ত সাধ্যের মধ্যে। ৩০০ সিসি সেগমেন্টে লঞ্চ হওয়া এই বাইকের দাম ৩.৮৯ লাখ টাকা থেকে শুরু। এই বাইকটি তিনটি কালার অপশনে লঞ্চ করেছে এবং তাদের দাম ভিন্ন ভিন্ন। প্রথমত গ্লসি গ্রে কালারের দাম ৩ লাখ ৮৯ হাজার। এছাড়া গ্লসি ব্ল্যাক এবং গ্লসি রেড কালারের দাম যথাক্রমে ৩ লাখ ৯৯ হাজার এবং ৪ লাখ ৯ হাজার টাকা।

এরপর আসা যাক Keeway V302C Bobber পারফরমেন্স এবং ফিচার সম্বন্ধে। আপনাদের জানিয়ে রাখি এই বাইকে ২৯৮ সিসির ভি টুইন ইঞ্জিন রয়েছে যা ৮৯০০ rpm এ ২৯.১ Bhp পাওয়ার এবং ৬৫০০ rpm এ ২৬.৫ Nm টর্ক উৎপন্ন করতে পারে। এই বাইকে রয়েছে ৬ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন। প্রিমিয়াম ফিচার হিসাবে এই বাইকে চেইনের পরিবর্তে রয়েছে বেল্ট ফাইনাল ড্রাইভ। এছাড়া নিরাপত্তার জন্য রয়েছে ডুয়েল চ্যানেল এবিএস এবং ডিস্ক ব্রেক। বাইকটির ওজন মাত্র ১৬৭ কেজি। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে এই বাইকের বুকিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং ২০২২ সালের সেপ্টেম্বর মাসের মধ্যে বাইকের ডেলিভারি শুরু হয়ে যাবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026