নিউজ

বিদেশি বিমান না চালিয়েও করোনাতে আক্রান্ত বিমানচালক, রয়েছেন সেলফ-কোয়ারেন্টাইনে

স্পাইসজেট বিমানসংস্থার এক বিমানচালকের শরীরে করোনা পজিটিভ এসেছে। রবিবার বিমান কর্তৃপক্ষ জানিয়েছেন যে তিনি মার্চ মাসে বিদেশে কোনো বিমান চালাননি। শেষ বিমান চালিয়েছেন মার্চ মাসের ২১ তারিখে চেন্নাই থেকে দিল্লি পর্যন্ত। বর্তমানে আক্রান্ত বিমানচালককে তাঁর বাড়িতে সেলফ-কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ওই ব্যক্তির সাথে যাদের সরাসরি সংস্পর্শ হয়েছে তাদেরকেও ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

স্পাইসজেটের এক আধিকারিক জানিয়েছেন, “আমাদের কাছে কর্মী ও যাত্রীদের অগ্রাধিকার সবচেয়ে  উপরে। আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা মেনে চলেছি।” করোনা আক্রান্ত ওই বিমানচালককে সঠিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া হবে। করোনা ভাইরাস আটকানোর জন্য ভারতে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সমস্ত আন্তর্জাতিক ও ডোমেস্টিক বিমান ওঠানামা বন্ধ করে দেওয়া হয়েছে।

বর্তমানে ভারতে আক্রান্তের সংখ্যা ১০৫৭ জন। মৃত্যু হয়েছে ২৫ জনের। সারাবিশ্বে আক্রান্ত হয়েছে ১০ লক্ষের ও বেশি। মৃত্যু হয়েছে ৩০ হাজারের বেশি। এরকম পরিস্থিতিতে করোনা সংক্রমণ আটকানোর জন্য সামাজিক দূরত্ব বজায় রাখাই মূল উপায় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026