গত এক বছরে খুব দ্রুত বদলে গিয়েছে অনেকের জীবন। অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি (srabanti chatterjee) তাঁদের মধ্যে একজন। সময় খুব তাড়াতাড়ি বদলে দিয়েছে তাঁকে। তাই এবার নতুন বছরে নিজেকে নতুন রূপে সাজাতে চেয়ে শ্রাবন্তী নিজের একটি ছবি শেয়ার করলেন ইন্সটাগ্রামে। এই ছবিতে শ্রাবন্তীকে লেদার জ্যাকেট ও জিনসে যথেষ্ট সুন্দরী লেগেছে। শ্রাবন্তীর এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
কিছুদিন আগেও শ্রাবন্তী ইন্সটাগ্রামে তাঁর কিছু ছবি শেয়ার করেছেন। ছবিগুলিতে লাল রঙের সিকুইনড শিফন শাড়ি ও লো ব্যাক কালো ব্লাউজে শ্রাবন্তীকে অসাধারণ সুন্দরী লাগছে। কাঁধের উপর এসে পড়েছে তাঁর সোনালি চুল। ছবিগুলি পোস্ট করে ক্যাপশন দিয়ে শ্রাবন্তী লিখেছেন, জীবনে খুশি থাকাটা খুব জরুরী। শ্রাবন্তীর এই ছবিগুলি ভাইরাল হয়েছে। কিছুদিন আগেই ইন্সটা স্টোরিতে নিজের মেয়েবেলার দুই বিনুনিওয়ালা ছবি শেয়ার করেছিলেন শ্রাবন্তী। সেই ছবিতে দেখা গিয়েছিল বন্ধুদের মাঝে দাঁড়িয়ে আছেন তিনি। ছবিটি শেয়ার করে ক্যাপশন দিয়ে শ্রাবন্তী লিখেছিলেন, বন্ধুত্ব জীবনে ভীষণ জরুরী। সেলিব্রিটি শ্রাবন্তী চ্যাটার্জির আড়ালে থাকা মানবী শ্রাবন্তীরও হয়তো মনে হয়েছিল, টাইম মেশিনে করে যদি ফিরে যাওয়া যেত নিজের ছোটবেলায়। 8 ই নভেম্বর নিজের জিম ‘দি ফিটনেস এম্পায়ার’-এর উদ্বোধন করেছেন শ্রাবন্তী। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের ‘দি ফিটনেস এম্পায়ার’(The fitness empire)- এর একটি শর্ট ট্যুর করে দেখিয়েছেন শ্রাবন্তী। নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছে শ্রাবন্তীর ছবি। অপরদিকে হয়তো শ্রাবন্তীর স্বামী রোশন(Roshan) এই ছবিগুলি দেখে নতুন ভার্চুয়াল অস্ত্র শানাচ্ছেন শ্রাবন্তীকে নেটদুনিয়ায় আক্রমণ করার জন্য। 11 ই ডিসেম্বর রিলিজ করেছে শ্রাবন্তী চ্যাটার্জি ও শাশ্বত চট্টোপাধ্যায়(saswata chattopadhyay)অভিনীত ফিল্ম ‘ছবিয়াল’। ফিল্মটি পরিচালনা করেছেন মানস বসু(Manas Basu)। এই ফিল্মে শ্রাবন্তীর অভিনয় প্রশংসিত হয়েছে। নেটিজেনদের একাংশ খুব আশা করেছিলেন, রোশন হয়তো নেট দুনিয়ায় ‘ছবিয়াল’-এর রিভিউ লিখে শ্রাবন্তীকে পৃথিবীর জঘন্যতম অভিনেত্রী বলবেন। কিন্তু রোশন সেই পথে হাঁটেননি।
কিছুদিন আগে হঠাৎ দেখা যায় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি ইন্সটাগ্রামে তাঁর পার্সোনাল প্রোফাইল থেকে স্বামী রোশনের সমস্ত ছবি ও ভিডিও ডিলিট করে দিয়েছেন। এরপর আগুনে ঘি ঢেলে শ্রাবন্তীর স্বামী রোশন জানিয়েছেন পুজোর বেশ কিছুদিন আগে থেকেই তিনি ও শ্রাবন্তী আলাদা থাকতে শুরু করেছেন। শ্রাবন্তী তাঁর ছেলে অভিমন্যুর (Abhimanyu) সাথে বাইপাসের ধারে নিজের ফ্ল্যাটে থাকছেন। রোশন ফিরে গিয়েছেন নিজেদের পারিবারিক ফ্ল্যাটে। এই ঘটনা নিয়ে শ্রাবন্তীকে প্রশ্ন করা হলে তিনি বলেন যে, রোশনের মা খুব অসুস্থ হয়ে পড়েছেন। এই কারণে রোশন এখন মায়ের সঙ্গে রয়েছেন। দাম্পত্য সম্পর্ক ভাঙনের খবরকে শ্রাবন্তী গুজব বলে উড়িয়ে দেন। কিন্তু এর পরেই রোশন ও শ্রাবন্তী দুজনে দুজনকে ইন্সটাগ্রামে আনফলো করে দেন। এমনকি রোশন নিজের ইন্সটাগ্রাম প্রোফাইল থেকে শ্রাবন্তীর সমস্ত ছবি ও ভিডিও ডিলিট করে দেন। কিন্তু শ্রাবন্তী ইন্সটাগ্রামে তাঁর অফিসিয়াল প্রোফাইলে রোশনের সঙ্গে কিছু সুন্দর মুহূর্তের ছবি এখনও রেখেছেন। তবে সম্প্রতি শ্রাবন্তী ইন্সটাগ্রামে তাঁর প্রোফাইলের কমেন্ট সেকশন লিমিটেড করে দিয়েছেন। তিনি জানিয়েছেন, তাঁর ও রোশনের মনোমালিন্যের খবর সামনে আসতেই নেটিজেনদের একাংশ শ্রাবন্তীকে কটু মন্তব্য করা শুরু করেছেন। স্টার হলেও দিনের শেষে শ্রাবন্তী একজন মানুষ। তিনি বিনা দোষে এভাবে তাঁর সম্মান ধুলোয় মিশিয়ে দিতে পারেননি। এই কারণে তাঁর মনে হয়েছে কমেন্ট সেকশন লিমিটেড করে দেওয়ার সিদ্ধান্ত ঠিক। নেটিজেনদের একাংশ এই ঘটনায় রুষ্ট হলেও আপাতত শ্রাবন্তীর কানে তাঁদের রোষপূর্ণ মন্তব্য পৌঁছাচ্ছে না।
শ্রাবন্তীর এটি তৃতীয় বিয়ে। এর আগে দূরদর্শনে সিরিয়ালে অভিনয় করার সময় তাঁর সঙ্গে আলাপ হয়েছিল উঠতি পরিচালক রাজীব বিশ্বাসের(Rajib Biswas)। মাত্র আঠেরো বছর বয়সে রাজীব বিশ্বাসকে বিয়ে করেন শ্রাবন্তী। রাজীব ও শ্রাবন্তীর একমাত্র পুত্রসন্তান অভিমন্যুর জন্মের পর শ্রাবন্তী আবার ফিল্মে অভিনয়ের মাধ্যমে কেরিয়ার শুরু করেছিলেন। কিন্তু এরপর রাজীবের সাথে তাঁর পারিবারিক অশান্তি শুরু হয়। একসময় শ্রাবন্তী রাজীবের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ আনেন। ফলে শ্রাবন্তী ও রাজীবের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। এরপর উঠতি মডেল কৃষ্ণ বিরাজকে(Krishna viraj)বিয়ে করেন শ্রাবন্তী। কিন্তু বিয়ের এক বছরের মধ্যে তাঁদের ডিভোর্স হয়ে যায়। এরপর শ্রাবন্তীর জামাইবাবুর সূত্রে শ্রাবন্তী ও রোশনের আলাপ হয় যা ক্রমশ প্রেমে পরিণত হয়। গত বছর অমৃতসরে তাঁরা দুজনে বিয়ে করেন।
গত মাসে ইন্সটাগ্রামে একটি ভিডিও পোস্ট করে শ্রাবন্তী সবাইকে জিমে গিয়ে ওয়ার্কআউট করে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার পরামর্শ দিয়েছেন। ‘দি ফিটনেস এম্পায়ার’ নিয়ে যথেষ্ট উত্তেজিত শ্রাবন্তী। তিনি বলেছেন, এই প্রথম নিজের চেষ্টায় কিছু করতে পেরে যথেষ্ট ভালো লাগছে তাঁর। ‘দি ফিটনেস এম্পায়ার’কে শ্রাবন্তী তাঁর দ্বিতীয় সন্তান বলেছেন। আপাতত নিজের কেরিয়ার ও ‘দি ফিটনেস এম্পায়ার’ নিয়ে তুমুল ব্যস্ত রয়েছেন ‘টলি কুইন’ শ্রাবন্তী।
PaleyFest LA 2026 is set to light up Hollywood once again, running from April 4–12…
Before marrying Prince Harry, Meghan Markle was best known for her role as Rachel Zane…
Fans of Hulu’s post-apocalyptic drama Paradise can rest assured that showrunner Dan Fogelman has a…
Actor Jim Beaver has penned an emotional tribute to his Supernatural co-star and real-life partner…
Paramount+ has confirmed that Criminal Minds: Evolution will return for its 19th season on May…
Norway’s Princess Mette-Marit made an unexpected appearance at the Royal Palace in Oslo to welcome…