প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিয়ে ভুলে অভিনেত্রী এখন চতুর্থ প্রেমে মজেছেন। হ্যাঁ শ্রাবন্তী চ্যাটার্জির। ভোটে হেরে গিয়েছেন এরপর কিছুদিন দিন সোশ্যাল মিডিয়াতে সেভাবে না দেখা গেলেও এই লকডাউনে ফের একের পর এক ফটোসেশানে কাঁপাচ্ছেন অভিনেত্রী। তবে এর মাঝেই এক সংবাদমাধ্যমে অভিনেত্রীর চতুর্থ প্রেমের এক মুহূর্ত ধরা পড়ে। যা বেশ হইচই লেগে যায়। কি সেই ছবি দেখুন একনজরে।
ভোটের আগেই শোনা যাচ্ছিল অভিনেত্রী নাকি নতুন করে বসন্ত উপভোগ করছেন। এবারে বসন্তের কুঁড়ি প্রস্ফুটিত হয়েছে অভিনেত্রীর আবাসনেই। এই ‘চর্চিত প্রেমিকের নাম অভিরূপ নাগ চৌধুরী। এই জুটির প্রেম এখন এই লকডাউনে বেশ এগিয়ে গিয়েছে ধাপ বাই ধাপ। আর এই প্রেমেও মিলেছে পরিবারের সম্মতিও। সপরিবারে শ্রাবন্তীর ফ্ল্যাটেই নতুন অভিরূপের জন্মদিন সেলিব্রেশন। এই অভিরুপ পেশায় ব্যবসায়ী। মাঝে মধ্যেই শ্রাবন্তীর কমেন্ট সেকশনে কমেন্ট করতে দেখা যায় তাঁকে।
শুধুই কি জন্মদিনের সেলিব্রেশন, শ্রাবন্তীর তরফ থেকে মিলেছে নামি দামি উপহার। অভিরুপকে জন্মদিনে তিনি গিফট করেছেন এক দামি আংটি, তাতে রয়েছে হিরে বসানো। প্রেমিক না হলে কি হীরের আংটি গিফট করা যায়? এই ছবিতে পার্টিতে দেখা গিয়েছেন অভিনেত্রীর বাবা-মা, দিদি স্মিতা চট্টোপাধ্যায়। যা দেখে বহু জ্ঞানী গুণী মানুষের ধারণা এই সম্পর্ক কেবল আর দুজনের মধ্যেআটকে নেই। আবারো বাজতে চলেছে বিয়ের সানাই। যদিও অভিনেত্রী নিজের চতুর্থ প্রেম নিয়ে এখনও পর্যন্ত কোনো বাক্যই খরচ করেননি। শ্রাবন্তীর ঘনিষ্ঠ সূত্র অনুযায়ী , আগের তিনটি সম্পর্ক ‘ওয়ার্ক’ না করায় এই প্রেমকে অন্তরালেই রাখতে চান অভিনেত্রী। তাই ব্যক্তিগত জীবন নিয়ে এবারে মুখে কুলুপ।
উল্লেখ্য, ২০১৯ সালে গুরুদ্বারে রোশনের সাথে চুপি চুপি বিয়ে সারেন। এরপর গত বছর অক্টোবর থেকে আলাদা থাকা শুরু করেছেন রোশন-শ্রাবন্তী। নায়িকার এই তৃতীয় বিয়েও ভাঙা নিয়ে গত বছর নিয়ে শোরগরম থাকে। বছর ঘুরতে না ঘুরতে এই বিয়ের ভাঙন নিয়ে কম কথা শুনতে হয়নি শ্রাবন্তীকে। এমনকি দুজন দুজনকে আনফলো করতে পিছপা হননি। বরং আলাদা হয়েও সোশ্যাল মিডিয়াতে শুরু হয় নানান তরজা। সময় অনেকটা পেরিয়ে গিয়েছে। এর মধ্যেই রোশন এই ডিভোর্স চাননা তিনি অভিনেত্রীর সাথে থাকতে চান। তবে অভিনেত্রী রোশনের সাথে থাকবে কিনা তা নিয়ে এখনো অনেক ধোঁয়াশা আছে। শ্রাবন্তী এই নিয়ে কোনো কথাই বলেননি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…