দেশ

সপ্তাহে ৪দিন কাজ, ৩দিন ছুটি! নতুন নিয়ম আনতে পারে কেন্দ্র সরকার

যারা অফিসে চাকরি করেন এবার তাদের জন্য একটি বড় সুখবর নিয়ে আসছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের নতুন নির্দেশিকা এবারে এক সপ্তাহে পাঁচ দিন এর পরিবর্তে চার দিন কাজ করতে হতে পারে কর্মীদের। অর্থাৎ একেতো কর্মদিবস কমবে, অন্যদিকে আবার আরো একদিন বেশি ছুটি নিতে পারবেন কর্মীরা। এতদিন পর্যন্ত সপ্তাহে ছুটির দিন ছিল মাত্র দু’দিন শনিবার এবং রবিবার। আর এবারে হয়তো নতুন শ্রম আইনে নিকট ভবিষ্যতে এক সপ্তাহে তিন দিন ছুটি থাকার সম্ভাবনা রয়েছে।

তবে বেতনের ক্ষেত্রে কিছু পরিবর্তন আসতে চলেছে সরকারি কর্মীদের। নতুন খসড়া বিধি অনুসারে বেশিরভাগ কর্মচারীর বেতন কাঠামোর পরিবর্তন আসতে চলেছে। নিকট ভবিষ্যতে যদি নতুন আইন কার্যকর হয় তাহলে হয়তো এখন বেতন অর্থাৎ হাতে পাওয়া বেতনের পরিমাণটা একটু কমবে। অন্যদিকে বাড়বে পিএফ এবং গ্র্যাচুয়িটি বৃদ্ধির পরিমাণ। কেন্দ্রীয় সরকার এই নতুন নিয়ম কার্যকর করছে কর্মীদের অবসর জীবন সুরক্ষিত রাখার জন্য।

এছাড়াও নতুন নিয়মে কোম্পানিগুলির কস্ট টু এর পরিমাণ কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। তার সাথে সাথে নতুন খসড়াতে সপ্তাহের সর্বাধিক কাজের সীমা ৪৮ ঘণ্টা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। নতুন নিয়মে দৈনিক ১২ ঘণ্টা পর্যন্ত কাজ করা যাবে। এছাড়া কোন সংস্থা ও কর্মচারীরা পারস্পরিক সম্মতিতে সপ্তাহে চারদিন কাজ করার সিদ্ধান্ত নিতে পারেন। তবে সে ক্ষেত্রে ওই কর্মীদের দৈনিক ১২ ঘন্টা করে কাজ করতে হবে চার দিন।

এছাড়াও ওভারটাইম এবং কাজের সময় এর ক্ষেত্রে বিভিন্ন পরিবর্তন আনা হয়েছে। নতুন আইনে দৈনিক ১২ ঘন্টা পর্যন্ত কাজ করার প্রস্তাব রাখা হয়েছে। এছাড়াও জানানো হয়েছে যদি ১৫ মিনিট কোন কর্মী বেশি কাজ করেন তাহলে সেটাও ওভারটাইম হিসেবে গণ্য করা হবে। এছাড়াও নতুন খসড়ায় কর্মীদের উদ্দেশ্যে একটি নতুন নিয়ম এনেছে কেন্দ্রীয় সরকার। জানানো হয়েছে প্রত্যেকটি কর্মীকে প্রতি পাঁচ ঘণ্টা কাজের পর ৩০ মিনিট করে বিশ্রাম দিতে হবে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026