কারণে-অকারণে সোশ্যাল মিডিয়ার পাতায় চর্চায় থাকতে দেখা যায় শ্রাবন্তী চ্যাটার্জীকে। তিনি নিজের ব্যক্তিগত জীবনের সূত্র ধরেই বেশি চর্চায় থাকেন। আর যার জন্য অনেকসময় নেটনাগরিকদের একাংশের মাঝে কটাক্ষের শিকার হতে হয় তাকে। তবে সম্প্রতি, নিজের পরিবারের নতুন সদস্যের সাথে ছবি শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। পাশাপাশি জানিয়েছেন নিজের ভাললাগার কথাও।
অভিনেত্রী পরিবারের আবার কোন নতুন সদস্যের কথা বলা হচ্ছে? তা নিয়ে কৌতুহল হচ্ছে তো! সেটাই স্বাভাবিক। তবে এই নতুন সদস্য কোন মানুষ কিংবা পোষ্য নয়। এটি তার নতুন গাড়ি। সেই গাড়ির সাথেই একাধিক ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। কখনো গাড়ির মধ্যে বসে আবার কখনো গাড়ির সামনে হেলান দিয়ে ছবি তুলেছেন তিনি। এমনকি শোরুমের মধ্যে বসেই আনন্দ উদযাপনে কেক কেটেছেন তিনি। আর সেইসমস্ত ছবিগুলি একত্রে সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। ক্যাপশনে নতুন সদস্যকে খুশির সাথে আহ্বান জানিয়েছেন নিজেদের পরিবারে। ছবি শেয়ার হওয়ার সাথে সাথেই, তা ভাইরাল হয়ে গিয়েছে। তার অনুরাগীদের অনেকেই শুভেচ্ছাবার্তা জানিয়েছেন অভিনেত্রীকে।
উল্লেখ্য, খুব শীঘ্রই বড়পর্দায় মুক্তি পেতে চলেছে অয়ন দে পরিচালিত ‘ভয় পেও না’ ছবিটি। এই ছবিতে প্রথমবারের জন্য জুটি বেঁধেছেন ওম সাহানি ও শ্রাবন্তী চ্যাটার্জী। এর আগে একসাথে অভিনয় করলেও জুটি বাঁধতে দেখা যায়নি তাদের। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। যার মধ্যে এই সমস্ত ভৌতিক ঘটনা কিংবা ভূত একটা বড় টুইস্ট আনবে, তা বলাই বাহুল্য। এই সমস্ত ঘটনার পরেও বড়পর্দায় স্বামীর সাথে কি হবে অভিনেত্রীর ইকুয়েশন! সেইসমস্ত বিষয়ে জানতে গেলে আরো একটু ধৈর্য্য ধরতে হবে দর্শকদের। আগামী ২৭’শে মে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ওম-শ্রাবন্তী অভিনীত এই ছবি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…