বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছেন তিনি। তবে সেইসময় বিগবসের মঞ্চ থেকে সেভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি অভিনেত্রী। বর্তমানে উরফি আর বিতর্ক একে অপরের সমার্থক হয়ে গিয়েছেন। তিনি যেখানে থাকবেন সেখানে বিতর্ক দানা বাঁধবেই। নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য প্রায়ই উরফি কটাক্ষের শিকার হন নেটিজেনদের কাছে। তিনি কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি সবকিছু করতে পারেন, তা এতদিনে স্পষ্ট সকলের কাছেই।
তবে এত বিতর্কের মাঝেও নিজের ইনস্টা ফলোয়ার্স ৩ মিলিয়ান পর্যন্ত নিয়ে গেছেন তিনি। আর সেই খুশিতে পার্টি করেছেন অভিনেত্রী। কয়েকদিন আগেই গোয়াতে নিজেদের বন্ধুদের নিয়ে মজা করতে গিয়েছিলেন অভিনেত্রী। সেখানেই নিজের ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের নিয়ে তুমুল মজায় মেতেছিলেন উরফি জাভেদ। এই আনন্দে তার বন্ধুরাও তাকে রীতিমত কোলে তুলে নিয়েছিলেন। আর সেই ঝলকই সম্প্রতি ভাইরাল নেটমাধ্যমে। সেখানেই অভিনেত্রীকে বলতে শোনা গিয়েছে, ৩ মিলিয়ন। তার সাথে সাথে তার বন্ধুরাও চিৎকার করে ৩ মিলিয়ন ফলোয়ার্সের কথা বলছিলেন।
সম্প্রতি এই ভিডিওটি নিজেই নিজের ইনস্টাগ্রামের পাতায় শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। ভিডিওটি শেয়ার হতেই ভাইরাল হয়ে গিয়েছে নেটিজেনদের মাঝে। ভিডিওটি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, তিনি ৩ মিলিয়ন ফলোয়ার্সের জন্য সকলের কাছে কৃতজ্ঞ। যারা তাকে ফলো করেন তাদের কাছে তো বটেই যারা তাকে ফলো করেন না তাদের কাছেও, কারণ তিনি জানেন তারা মাঝে মাঝেই তার প্রোফাইলে গিয়ে ঘুরে আসেন। উল্লেখ্য, ভাইরাল হওয়া ভিডিওতে অভিনেত্রীকে ব্রা কাটিং ক্রপটপ ও কালো হট প্যান্টে দেখা গিয়েছে। এই ভিডিওটি শেয়ার হওয়ার পর থেকেই তার অনুরাগীরাও তাকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…