শ্রাবন্তীকে কোলে নিয়ে তুমুল নাচলেন, তুমুল ঝড় নেট দুনিয়ায়

কৌশিক পোল্ল্যে: করোনা আতঙ্কে গোটা বিশ্ব বর্তমানে জর্জরিত। এরই মাঝে খানিক স্বস্তি দিতে তারকারা বাড়িতে থেকেই নানাভাবে বিনোদনের মাধ্যমে মানুষের ভীতি কাটিয়ে উঠতে সহায়তা করছেন। কেউ দিচ্ছেন ফিটনেস অ্যাডভাইস, তো কেউ লাইভে এসে আড্ডা দিচ্ছেন আবার অনেকে জমিয়ে রান্না করে তাক লাগিয়ে দিচ্ছেন দর্শকদের।

অভিনেত্রী শ্রাবন্তীর সময়টাও কাটছে হোম কোয়ারেন্টাইনে, এরই ফাঁকে তার স্বামী রোশন সিং পোস্ট করলেন একটি রোমান্টিক ভিডিও। কোনো এক ব্যক্তিগত অনুষ্ঠানে মঞ্চের উপর শ্রাবন্তীকে কোলে তুলে নাচছেন রোশন সিং, হিন্দি গানে নাচের তালে ধরা পড়েছে তাদের সুন্দর কেমিস্ট্রি। এই ভিডিয়োই ভাইরাল হল ইনস্টাগ্রামে।

উল্লেখ্য এটি শ্রাবন্তীর তৃতীয় বিয়ে যা বহু বিতর্ক উঠেছিল সোশ্যালে। তবে সে সবের তোয়াক্কা না করে খুশিমনে ঘর বেঁধেছেন এই যুগল। বেশ কয়েকদিন আগেই এই জুটির আরও একটি ভিডিও নেটদুনিয়ায় শরগোল ফেলে দেয় যেখানে শ্রাবন্তীর পা ম্যাসাজ করতে দেখা যায় রোশনকে, কাজেই দুজনের মাখোমাখো সম্পর্ক সহজেই অনুমেয়।

‘সেদিন দেখা হয়েছিল’ সিনেমাটি দেখার পর থেকেই শ্রাবন্তীর প্রেমে পড়েন রোশন, খোদ এমনটাই জানালেন টেলিভিশনের পর্দায়। সদ্যই স্টার জলসায় একটি রিয়্যালিটি শো শুরু হয়েছে যার নাম ‘সুপারস্টার পরিবার’। এই শো এর সঞ্চালনার দায়িত্বে রয়েছেন শ্রাবন্তী, এবং এক বিশেষ পর্বে তারই পরিবারকে খেলতে দেখা যায়। শ্রাবন্তী ও রোশনের বিশেষ মুহূর্তের রোমান্টিক ভিডিয়োটি নীচে সাজানো রইল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026